
আজ এক ফেসবুক পোস্টে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ( ড্যাব) প্রেসিডেন্ট অধ্যাপক ডা: হারুন আল রশীদ লিখেন,চট্টগ্রামে একটা নৃশংস এসিড নিক্ষেপের পর এরশাদ সরকার এসিড নিক্ষেপের শাস্তি মৃত্যুদন্ড ঘোষণা করে আইন করেন, তারপর আকষ্মিক ভাবে এসিড নিক্ষেপ বন্ধ হয়ে যায়।
শরিয়তপুরে ডাক্তার আক্রমণ একটা টার্নিং পয়েন্ট হতে পারে সরকারের জন্য। সরকার এখনই অধ্যাদেশ জারী করতে পারে পেশাগত কাজে ডাক্তার বা অন্য সেবা কর্মীদের আহত করলে নূনতম শাস্তি ১০ বছর জেল, জামিন অযোগ্য, মামলা দ্রুত ট্রাইবুনালে। এবং শরিয়তপুর থেকেই এ শাস্তি প্রয়োগ শুরু হোক। আশাকরি এ সন্ত্রাস কমে যাবে। স্বজন বা কোন আবেগ গ্রহনযোগ্য নয়। দেশ যত উন্নত হবে মানুষ তত হাসপাতাল / ডাক্তার মুখি হবে, হাসপাতাল মৃতু তত বাড়বে। সকল ব্যাক্তির মৃতু হাসপাতালে হোক এটাই একটা সভ্য সমাজের জন্য কাম্য। সেখানে সেবা কর্মী নাজেহাল হবে -- তা হতে পারে না।
ড্যাব প্রেসিডেন্ট এ সমস্যার দ্রুত সমাধান এর জন্য প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেছেন।
Editor: Dr. Mahfuzul Haque Chowdhury
Head of News: Dr. Khan Iftekhar
Office address: Green Road, Dhaka-1205.
MediNews BD © 2025