মেডিনিউজ ডেস্ক:
আজ ৩১ শে মার্চ ২০২৬ ইং, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে *“স্বাধীনতার ঘোষক ও রণাঙ্গনের জিয়া”* শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ড্যাব এর সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এর সভাপতিত্বে ও মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন এমপি মহোদয়।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ইশরাক হোসেন এমপি মহোদয় এবং ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। আরো উপস্থিত ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি অধ্যাপক ডা: আবুল কেনান, সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা: খালেকুজ্জামান দীপু সহ ড্যাব এর সিনিয়র অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড্যাব কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ডা: মেহেদী হাসান।
প্রধান অতিথি তথ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার প্রকৃত ইতিহাস জাতির সামনে বারবার তুলে ধরতে হবে, তিনি আরও বলেন ২৫ শে মার্চ এর কালো রাত এর পর থেকে ১০ এপ্রিল পর্যন্ত ইতিহাসের গভীরতম অধ্যায় লুকায়িত ছিলো যা আজও জাতিকে জানতে দেওয়া হয় নি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ২৫ শে মার্চ রাতে স্বাধীনতার যে ঘোষণা দিয়েছিলেন তা পরবর্তী তে জনযুদ্ধে রুপ নিয়েছিলো, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার জীবন বাজি রেখে জাতিকে পথ দেখিয়েছিলেন তারই ফলশ্রুতিতে শুরু হয়েছিলো আপামর জনতার যুদ্ধ, মুক্তিযুদ্ধ।
অনুষ্ঠানে ড্যাব সভাপতি বলেন, ২৫ শে মার্চ এর সেই অকুতোভয় কন্ঠস্বর আমার নিজের কানে শুনেছি, আজও মনে পড়ে সেইসব দিনের কথা কিন্তু বিগত স্বৈরাচার সরকার মুক্তিযুদ্ধকে ব্যক্তি কেন্দ্রিক করে প্রচার করেছে ফলে জাতি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস থেকে বঞ্চিত হয়েছে, আমাদের এখন সঠিক ইতিহাস বারবার মিডিয়ার মাধ্যমে জাতির সামনে তুলে ধরতে হবে।
Editor: Dr. Mahfuzul Haque Chowdhury
Head of News: Dr. Khan Iftekhar
Office address: Green Road, Dhaka-1205.
MediNews BD © 2025