প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৭, ২০২৬, ৬:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২৬, ৩:৩৮ পি.এম
‘ন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল প্রোগ্রাম ও কাউন্সিল’ গঠন করবে সরকার -স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ক্যান্সার প্রতিরোধ, দ্রুত শনাক্তকরণ এবং চিকিৎসা ব্যবস্থাপনাকে কার্যকরভাবে সমন্বয় করতে সরকার একটি ‘ন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল প্রোগ্রাম’ এবং ‘ন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল কাউন্সিল’ গঠন করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। একই সঙ্গে নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী ৫ বছরের মধ্যে দেশের প্রতিটি বিভাগীয় শহরে একটি করে ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠা করে চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
শনিবার (১৪ নভেম্বর) দপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশে ক্যান্সার চিকিৎসাসেবার উন্নয়ন ও জোরদারকরণে আন্তর্জাতিক ‘ইমপ্যাক্ট মিশন’-এর অংশ হিসেবে জাতীয় অংশীজন পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
Editor: Dr. Mahfuzul Haque Chowdhury
Head of News: Dr. Khan Iftekhar
Office address: Green Road, Dhaka-1205.
MediNews BD © 2025