ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যাপক ডা: শারফুজ্জামান খান রুবেল এর মৃত্যুতে ড্যাবের গভীর শোকবার্তা : ঈদে জরুরিসেবা প্রদানকারী চিকিৎসকদেরকে লাঞ্চ বক্স প্রদান করেছে : ড্যাব। পবিএ ইদুল ফিতর উপলক্ষে স্বাস্থ্য অধিদপ্তর এর ১৬ বিশেষ নির্দেশনা : স্বাস্থ্য অধিদপ্তর এর পরিচালক প্রশাসন পদে নিয়োগ পেলেন : অধ্যাপক ডা: জালালউদ্দীন মোহাম্মদ রুমি। স্বাস্থ্য অধিদপ্তর এর নতুন মহাপরিচালক ( ভারপ্রাপ্ত) নিয়োগ পেলেন: অধ্যাপক ডা: প্রভাত চন্দ্র বিশ্বাস। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা: এফ এম সিদ্দিকী, প্রজ্ঞাপন জারি : স্বাধীনতা পুরস্কার ২০২৬ এ ভূষিত : ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল সরকারি ডিউটি টাইমে প্রাইভেট চেম্বার করলে পাবেন শাস্তি : স্বাস্থ্য মন্ত্রী পরিত্যক্ত সরকারি ভবনকে ক্লিনিক করার নির্দেশ : প্রধানমন্ত্রী। হলি ফ্যামেলি ড্যাব এর ইফতার আয়োজন

পরিত্যক্ত সরকারি ভবনকে ক্লিনিক করার নির্দেশ : প্রধানমন্ত্রী।

  • মেডি নিউজ ডেস্ক:
  • প্রকাশের সময় : ০৩:১৮:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ৮৬ বার পঠিত

পরিত্যক্ত সরকারি সব ভবন চিকিৎসাকেন্দ্র করার নির্দেশ:  প্রধানমন্ত্রী তারেক রহমান।

মেডিনিউজ রিপোর্ট: সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার পরিত্যক্ত ভবনগুলো চিহ্নিত করে সেগুলোকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নিয়ে স্বাস্থ্যকেন্দ্র করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বুধবার (৪ মার্চ) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে এক বৈঠকে এ নির্দেশনা দেন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বৈঠকে সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার পরিত্যক্ত ভবনগুলো চিহ্নিত করে সেগুলোকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নিয়ে ক্লিনিক ও চিকিৎসাকেন্দ্র করার বিষয়েও আলোচনা হয়েছে।

শুধুমাত্র এলজিইডির পরিত্যক্ত ভবনের সংখ্যা ১৭০টি উল্লেখ করে রুমন জানান, প্রধানমন্ত্রী বলেছেন, সরকারি ও এর অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের যে পরিত্যক্ত ভবনগুলো রয়েছে, সেগুলো ক্লিনিক ও চিকিৎসাকেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। এ ব্যাপারে তিনি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

অতিরিক্ত প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী ই-হেলথ কার্ড চালুর কাজ শুরু করতে স্বাস্থ্যমন্ত্রীকে যথাযথ নির্দেশনা দিয়েছেন। সরকারের নীতি হচ্ছে চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। এ ব্যাপারে মন্ত্রণালয়কে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী অধ্যাপক ড. এমএ মুহিতসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

অধ্যাপক ডা: শারফুজ্জামান খান রুবেল এর মৃত্যুতে ড্যাবের গভীর শোকবার্তা :

পরিত্যক্ত সরকারি ভবনকে ক্লিনিক করার নির্দেশ : প্রধানমন্ত্রী।

প্রকাশের সময় : ০৩:১৮:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬