
আজ ১৪ ই মে, ২০২৬ ইং, মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতি মন্ত্রী পদমর্যাদা) ডাঃ জিয়াউদ্দিন হায়দার এর সাথে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর এক মতবিনিময় অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাবের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডাঃ আবুল কেনান।
ড্যাবের মহাসচিব ডাঃ জহিরুল ইসলাম শাকিল এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ড্যাবের কোষাধ্যক্ষ ডাঃ মোঃ মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক ডাঃ খালেকুজ্জামান দিপু,বিএনপির কেন্দ্রীয় সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, ড্যাবের সহসভাপতি অধ্যাপক ডা. জালাল উদ্দিন রুমী, সহসভাপতি অধ্যাপক ডা. সিরাজুল ইসলাম, সহসভাপতি ডা. শফিউল্লাহ ঝিন্টু ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ডা: এরফান আহমেদ সোহেল সহ অন্যান্য কেন্দ্রীয় ড্যাব নেতৃবৃন্দ।
Editor: Dr. Mahfuzul Haque Chowdhury
Head of News: Dr. Khan Iftekhar
Office address: Green Road, Dhaka-1205.
MediNews BD © 2025