
বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করার পর হাসপাতালে ভর্তি হয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শুক্রবার (৬ নভেম্বর) বেলা সোয়া ১টার দিকে সিলেট নগরের আখালিয়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
মন্ত্রীর ঘনিষ্ঠজন জুরেজ আবদুল্লাহ গুলজার জানান, শুক্রবার সকালে মন্ত্রী তার নির্বাচনী এলাকা সিলেট-৪ আসনের কোম্পানীগঞ্জ উপজেলার কয়েকটি উন্নয়নমূলক কাজ ও কর্মসূচিতে অংশ নেন। এরপর দুপুর পৌনে ১২টার দিকে তিনি হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে তাকে দ্রুত সিলেট নগরে নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর জানিয়েছেন মন্ত্রী বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন। তবে তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে পূর্ণ বিশ্রামে রাখা হয়েছে।
Editor: Dr. Mahfuzul Haque Chowdhury
Head of News: Dr. Khan Iftekhar
Office address: Green Road, Dhaka-1205.
MediNews BD © 2025