
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ | ১৩ মে, ২০২৬
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হামের প্রকোপ থামছেই না। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় একই উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৭ মার্চ থেকে আজ পর্যন্ত হাসপাতালে মোট ৩১ শিশুর মৃত্যু হলো।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সর্বশেষ মৃত দুই শিশুর মধ্যে একজনের বয়স মাত্র ৩ মাস, যার বাড়ি জামালপুর সদরে। অন্যজন ১০ মাস বয়সী শিশু, যার বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে। মঙ্গলবার সন্ধ্যায় এবং বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে হাম আইসোলেশন ওয়ার্ডে মোট ৯৬ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৩ জন শিশু ভর্তি হলেও সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২১ জন।
Editor: Dr. Mahfuzul Haque Chowdhury
Head of News: Dr. Khan Iftekhar
Office address: Green Road, Dhaka-1205.
MediNews BD © 2025