রামেক প্রতিনিধি : মেডিনিউজ
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রুনা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার নামোপাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় গৃহিণী ছিলেন।
শনিবার (৩১ অক্টোবর) রাত ২টা ১০ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের মিডিয়া মুখপাত্র ডা. শামীম আহমেদ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, 'ডেঙ্গু শক সিন্ড্রোমে' তীব্রভাবে আক্রান্ত রুনা বেগমকে গত ৩০ অক্টোবর রাত ১২টা ৫৫ মিনিটে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। তবে ভর্তির মাত্র কয়েক ঘণ্টার মাথায় চিকিৎসকদের সকল চেষ্টা ব্যর্থ করে তিনি মারা যান।
এদিকে রামেক হাসপাতালের সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কিত তথ্যে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ জন। বর্তমানে হাসপাতালটিতে মোট ১৫১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। নতুন ভর্তি ও ছাড়পত্রের হিসাবে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা আগের দিনের চেয়ে ১০ জন কমেছে।
Editor: Dr. Mahfuzul Haque Chowdhury
Head of News: Dr. Khan Iftekhar
Office address: Green Road, Dhaka-1205.
MediNews BD © 2025