শহীদ মিলন দিবস আজ: স্বৈরাচারবিরোধী আন্দোলনের ইতিহাসে অবিস্মরণীয় এক দিন
নিজস্ব প্রতিবেদক: সোহরাবুল হোসাইন
আজ শহীদ ডা. শামসুল আলম খান মিলন দিবস। ১৯৯০ সালের এই দিনে স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ডা. মিলন। তার মৃত্যুর পর আন্দোলন আরও বেগবান হয়ে ওঠে।
দিবসটি উপলক্ষে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মিলন স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন। ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও অন্যান্য চিকিৎসক সংগঠনগুলো দেশের বিভিন্ন স্থানে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
বক্তারা বলেন, ডা. মিলনের আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইলফলক। তারা গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় তার আদর্শ অনুসরণের আহ্বান জানান।
এদিকে ঢাকা মেডিকেল কলেজেও পৃথকভাবে স্মরণসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Editor: Dr. Mahfuzul Haque Chowdhury
Head of News: Dr. Khan Iftekhar
Office address: Green Road, Dhaka-1205.
MediNews BD © 2025