
নিজস্ব প্রতিবেদক
দেশের স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের জনবল সংকট দূর করতে এবং চিকিৎসাসেবার মান আরও বেগবান করতে ৫ হাজার চিকিৎসকসহ বড় পরিসরে নার্স নিয়োগের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সরদার মো. সাখাওয়াত হোসেন।
সম্প্রতি বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য খাতের সার্বিক পরিস্থিতি পরিদর্শনের সময় মন্ত্রী এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন।
তিনি জানান, দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসক ও জনবল সংকট কাটাতে সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে। এর অংশ হিসেবে স্বাস্থ্য খাতে ৫ হাজার নতুন চিকিৎসক নিয়োগের পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক নার্স নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া চিকিৎসাসেবা আধুনিকায়ন করতে ক্যানসার চিকিৎসার জন্য রেডিওথেরাপি মেশিন সরবরাহ এবং পাঁচটি রোবটিক সার্জারি মেশিন চালুরও পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
Editor: Dr. Mahfuzul Haque Chowdhury
Head of News: Dr. Khan Iftekhar
Office address: Green Road, Dhaka-1205.
MediNews BD © 2025