হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে হাম চিকিৎসার প্রটোকল ও গাইডলাইন উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৬ জুন:
দেশের চিকিৎসা সেবার মানোন্নয়ন এবং হাম প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আজ রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে আনুষ্ঠানিকভাবে ‘হাম চিকিৎসার প্রটোকল ও গাইডলাইন’-এর উদ্বোধন করা হয়েছে।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন, এমপি। তিনি হাম রোগের প্রাদুর্ভাব রোধ এবং আক্রান্তদের সুচিকিৎসা নিশ্চিত করতে এই নতুন গাইডলাইনের গুরুত্ব সম্পর্কে বিশদ আলোচনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ড্যাব-এর সম্মানিত সভাপতি অধ্যাপক ডাঃ হারুন আল রশীদ এবং মহাসচিব ডা: জহিরুল ইসলাম শাকিল।
বক্তারা জানান, হাম রোগের চিকিৎসায় আধুনিক ও যুগোপযোগী এই প্রটোকলটি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য একটি সুস্পষ্ট রূপরেখা হিসেবে কাজ করবে। এর ফলে হামে আক্রান্ত রোগীদের দ্রুত ও সঠিক চিকিৎসা প্রদান এবং মৃত্যুহার হ্রাসে দেশব্যাপী উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। স্বাস্থ্যখাতের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এই মহতী উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানিয়েছেন।
Editor: Dr. Mahfuzul Haque Chowdhury
Head of News: Dr. Khan Iftekhar
Office address: Green Road, Dhaka-1205.
MediNews BD © 2025