চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সর্ববৃহৎ ও সবচেয়ে পুরাতন অনলাইন সামাজিক ফোরাম ও স্বেচ্ছাসেবী সংগঠন "প্ল্যাটফর্ম ডক্টরস ফাউন্ডেশন" পালন করলো তাদের ১২ বছর পূর্তি অনুষ্ঠান।
শনিবার(২৫ অক্টোবর) রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় এ যুগপূর্তী অনুষ্ঠান।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মাঝে ছিলেন প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক ডা. নিজামউদ্দিন আহমেদ এবং সদস্য সচিব অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া, বাংলাদেশ ফ্যামিলি মেডিসিন সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য ডা. লে. কর্নেল (অব) মো. কবির আহমেদ খান, বাংলাদেশ ক্যান্সার সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. গোলাম মহিউদ্দিন ফারুক।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।
দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে উল্লেখযোগ্য ছিলো ডাক্তারদের কর্পোরেট ক্যারিয়ার সেশন,পোস্ট গ্র্যাজুয়েশন ক্যারিয়ার সেশন,ডেন্টাল ক্যারিয়ার সেশন।
অনুষ্ঠানে সংগঠনটির ১২ বছরের পথচলা দর্শকদের সামনে তুলে ধরা হয় এবং অতিথিদের সাথে কেক কেটে যুগপূর্তী উদযাপন করা হয়।
অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন সংগঠনটির বর্তমান কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ডা. রিয়াসত হোসেন মজুমদার এবং সাধারণ সম্পাদক ডা. শরিফুল আহসান রাকিব। সঞ্চালনায় ছিলেন ডা. ফারজানা রহমান মুন।
আয়োজকরা জানান, ১ লক্ষ ৩৬ হাজার এমবিবিএস ও বিডিএস চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের নিয়ে পরিচালিত সোশাল ফোরাম "প্ল্যাটফর্ম" দেশ-বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশী তরুণ ও প্রবীণ চিকিৎসকদের মাঝে এক অনন্য সেতুবন্ধন হিসেবে কাজ করছে এবং একই সাথে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে বাংলাদেশের চিকিৎসকদের পেশাগত উন্নয়ন, স্বাস্থ্যসেবা, চিকিৎসা শিক্ষা ও গবেষণা খাতে সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা স্বেচ্ছাসেবী কার্যক্রমের মধ্য দিয়ে দেশের চিকিৎসা খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে যা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে করবার পরিকল্পনা রয়েছে।
Editor: Dr. Mahfuzul Haque Chowdhury
Head of News: Dr. Khan Iftekhar
Office address: Green Road, Dhaka-1205.
MediNews BD © 2025