ঢাকা ০৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যাপক ডা: শারফুজ্জামান খান রুবেল এর মৃত্যুতে ড্যাবের গভীর শোকবার্তা : ঈদে জরুরিসেবা প্রদানকারী চিকিৎসকদেরকে লাঞ্চ বক্স প্রদান করেছে : ড্যাব। পবিএ ইদুল ফিতর উপলক্ষে স্বাস্থ্য অধিদপ্তর এর ১৬ বিশেষ নির্দেশনা : স্বাস্থ্য অধিদপ্তর এর পরিচালক প্রশাসন পদে নিয়োগ পেলেন : অধ্যাপক ডা: জালালউদ্দীন মোহাম্মদ রুমি। স্বাস্থ্য অধিদপ্তর এর নতুন মহাপরিচালক ( ভারপ্রাপ্ত) নিয়োগ পেলেন: অধ্যাপক ডা: প্রভাত চন্দ্র বিশ্বাস। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা: এফ এম সিদ্দিকী, প্রজ্ঞাপন জারি : স্বাধীনতা পুরস্কার ২০২৬ এ ভূষিত : ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল সরকারি ডিউটি টাইমে প্রাইভেট চেম্বার করলে পাবেন শাস্তি : স্বাস্থ্য মন্ত্রী পরিত্যক্ত সরকারি ভবনকে ক্লিনিক করার নির্দেশ : প্রধানমন্ত্রী। হলি ফ্যামেলি ড্যাব এর ইফতার আয়োজন
ডেঙ্গুতে আজ মৃত্যুহীন দিন, আক্রান্ত ২৪৫ জন

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরও ২৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৯ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬৭ জন এবং ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২ জন রয়েছেন।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ৩৬ হাজার ৯২৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৬০ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক ৯ শতাংশ নারী। একই সময়ে ২৮৪ জনসহ মোট ৩৫ হাজার ২৯ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

গত কয়েক বছরের ডেঙ্গু পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, ২০১৯ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এক লাখ এক হাজার ৩৫৪ জন। এরপর ২০২০ সালে এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে দাঁড়ায় এক হাজার ৪০৫ জনে। ২০২১ সালে আবার তা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ২৮ হাজার ৪২৯ জনে, এবং ২০২২ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা পৌঁছে যায় ৬২ হাজার ৩৮২ জনে।

এরপরের বছর ২০২৩ সালে রেকর্ডসংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হন—এই সংখ্যা ছিল তিন লাখ ২১ হাজার ১৭৯ জন, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। চলতি বছর, অর্থাৎ ২০২৪ সালে, এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ এক হাজার ২১১ জন।