ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামের টীকাদান কর্মসূচিতে জনগনের অংশগ্রহণ এর মাধ্যমে শিশু মৃত্যু নিয়ন্ত্রণের আহবান জানিয়েছে : ড্যাব। একই বিষয়ে বারবার ফেল, অভিমানে জীবন দিলেন : মেডিকেল ছাএী নওশীন। বাগেরহাটের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত এক চিকিৎসকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে : ড্যাব। নিটোর এ পরিচালক পদে ১ বছরের জন্য চুক্তিভিওিক নিয়োগ পেয়েছেন : অধ্যাপক ডা: আবুল কেনান। ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ( ড্যাব) কতৃক আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে ” স্বাধীনতার ঘোষক ও রণাঙ্গনের জিয়া” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক এর উপর হামলা : স্থানীয় যুবদল কর্মী আটক। বিশ্ব যক্ষা দিবস ২০২৬, Yes We Can : End TB প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজন করা হয় বর্ণাঢ্য র‍্যালি ও বৈজ্ঞানিক সেমিনার। সরকারি হাসপাতালে আইসিইউ না থাকার জন্য হাসপাতাল এর পরিচালক দায়ী নয় : ড্যাব সভাপতি আজ ২৬ শে মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় ড্যাব এর পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন: অধ্যাপক ডা: শারফুজ্জামান খান রুবেল এর মৃত্যুতে ড্যাবের গভীর শোকবার্তা :

হামের টীকাদান কর্মসূচিতে জনগনের অংশগ্রহণ এর মাধ্যমে শিশু মৃত্যু নিয়ন্ত্রণের আহবান জানিয়েছে : ড্যাব।

আগামী রোববার (৫ এপ্রিল) সরকারের উদ্যোগে হামের টিকাদান কর্মসূচিতে জনগণকে অংশগ্রহণের মাধ্যমে শিশুমৃত্যু নিয়ন্ত্রণের আহব্বান জানিয়েছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। একই সঙ্গে এ রকম কর্মসূচির জন্য সরকারকে ধন্যবাদ জানানো পাশাপাশি জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

গত শুক্রবার (৩ এপ্রিল) ড্যাবের দপ্তর সম্পাদক ডা. এরফান আহমেদ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি দেশব্যাপী হামের প্রাদুর্ভাবের কারণে অনাকাঙিক্ষত শিশুমৃত্যুর মত ঘটনা ঘটেছে। এই পরিস্থিতির প্রেক্ষিতে দ্রুত জরুরি চিকিৎসা সেবার ব্যবস্থা গ্রহণ এবং হাম নিয়ন্ত্রণের জন্য হামের টিকা প্রদান কর্মসূচি গ্রহণ করার জন্য সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ জানানো হয়।

ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল এক যৌথ বিবৃতিতে হামের প্রাদুর্ভাবের কারণে আক্রান্ত শিশুদের জরুরি চিকিৎসা সেবার ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।
এ ছাড়া তারা জনগণকে আতঙ্কিত না হয়ে সরকার সরকারের নেওয়া পদক্ষেপের সহযোগিতা করার আহ্বান জানান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সরকারের অধীনে আগামী ৫ এপ্রিল ৬ মাস থেকে ১০ বছর বয়সী সকল শিশুকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে হামের টিকা প্রদান করা হবে। শিশু মৃত্যুর হার কমাতে হামের টিকা গ্রহণ করার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন ড্যাব নেতৃদ্বয়।

ড্যাব নেতৃদ্বয় জানান, যদি কোন শিশুর শরীরে হামের লক্ষণ দেখা দেয়, তবে আতঙ্কিত না হয়ে নিকটস্থ সরকারি হাসপাতালের চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে এবং আক্রান্ত শিশুকে অন্য শিশুদের থেকে আলাদা রেখে চিকিৎসা গ্রহণের ব্যবস্থা করতে হবে।

হামের লক্ষণ দেখা দিলে শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে যোগাযোগ করে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের জন্যও ড্যাব নেতৃবৃন্দ আহ্বান জানান।

ট্যাগস :

প্রকাশের সময় : ১২:৪২:৪৮ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬