ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত এক চিকিৎসকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে : ড্যাব।

  • মেডি নিউজ ডেস্ক:
  • প্রকাশের সময় : ১২:৪৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ২৬৩ বার পঠিত

বাগেরহাটের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত এক চিকিৎসকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে : ড্যাব।

ঘটনাটি ঘটে গত ২৯ মার্চ সকালে, মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। স্থানীয় সূত্রে জানা যায়, অসুস্থ এক রোগীকে হাসপাতালে নিয়ে আসার পর তার স্বজনরা সময়মতো চিকিৎসা না পাওয়ার অভিযোগ তোলেন। এ নিয়ে কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে রোগীর স্বজনদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয় যুবদলের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন চিকিৎসকের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। হামলায় আহত চিকিৎসককে তাৎক্ষণিকভাবে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযান চালিয়ে অভিযুক্ত মানিককে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের উপর হামলাট ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে চিকিৎসকদের বৃহত্তর সংগঠন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। আজ এক প্রেস ব্রিফিং এ ড্যাব সভাপতি অধ্যাপক ডা: হারুন আল রশীদ ও মহাসচিব ডা: জহিরুল ইসলাম শাকিল সাক্ষরিত এক বিজ্ঞপ্তি তে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এবং সেই সাথে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

ট্যাগস :

হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে হাম চিকিৎসার প্রটোকল ও গাইডলাইন উদ্বোধন

বাগেরহাটের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত এক চিকিৎসকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে : ড্যাব।

প্রকাশের সময় : ১২:৪৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬