ঢাকা ০২:১৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বে প্রথম মানুষের শরীরে ‘শামোন্ডা ভাইরাস’ শনাক্ত, ফ্রান্সে ১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বে প্রথমবারের মতো মানুষের শরীরে বিরল ‘শামোন্ডা ভাইরাস’ (Shamonda Virus) শনাক্ত হয়েছে। ভাইরাসে আক্রান্ত হয়ে ফ্রান্সে এক রোগীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির কৃষি ও স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।

ফরাসি স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, লিয়ন শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চলতি অক্টোবরের শুরুতে ওই ব্যক্তি মৃত্যুবরণ করেন। তিনি আগে থেকেই গুরুতর অসুস্থ ছিলেন এবং তাঁর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত দুর্বল (Immunocompromised) ছিল।

‘শামোন্ডা’ মূলত একটি গবাদিপশুর ভাইরাস, যা সাধারণত গরু, ছাগল ও ঘোড়াকে আক্রান্ত করে থাকে। চিকিৎসা বিশেষজ্ঞদের ধারণা, ছোট মাছি বা পতঙ্গের (Culicoides Midges) কামড়ের মাধ্যমে এই ভাইরাস পশু থেকে মানুষের শরীরে সংক্রামিত হয়েছে। আক্রান্ত গবাদিপশুর শরীরে তীব্র জ্বর, পাতলা পায়খানা এবং দুগ্ধজাত পশুর দুধ উৎপাদন হঠাৎ আশঙ্কাজনক হারে কমে যাওয়ার লক্ষণ দেখা যায়।

১৯৬০-এর দশকে নাইজেরিয়ায় প্রথম পশুর দেহে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। পরবর্তীতে আফ্রিকা ও এশিয়ার কিছু অঞ্চলে এটি দেখা গেলেও এ যাবৎকাল চিকিৎসা বিজ্ঞানে মানুষের দেহে শামোন্ডা ভাইরাসের সংক্রমণের কোনো নজির ছিল না। চলতি বছরের মাঝামাঝি সময়ে ইউরোপের বিভিন্ন খামারে ভাইরাসটি নতুন করে ছড়াতে শুরু করে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ও ইউরোপীয় স্বাস্থ্য সংস্থাগুলো জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত ব্যতিক্রমী। মৃত ব্যক্তি আগে থেকেই অন্য জটিল রোগে আক্রান্ত থাকায় তাঁর শরীরে ভাইরাসটি প্রভাব ফেলতে পেরেছিল। সর্বসাধারণের জন্য এই ভাইরাস থেকে মহামারী বা বড় কোনো স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা আপাতত নেই বলে আশ্বস্ত করেছে কতৃপক্ষ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী সেবার মান বাড়ানোর কঠোর নির্দেশনা

বিশ্বে প্রথম মানুষের শরীরে ‘শামোন্ডা ভাইরাস’ শনাক্ত, ফ্রান্সে ১ জনের মৃত্যু

প্রকাশের সময় : ১২:০১:০৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬