ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশুর জীবন রক্ষায় ডা: মাহফুজুল হক চৌধুরীর দেশীয় প্রযুক্তির “বাবল সিপাপ” উদ্ভাবন।

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

হাম এবং হাম-পরবর্তী মারাত্মক নিউমোনিয়ায় ভোগা শিশুদের প্রাণ বাঁচাতে এক অভাবনীয় সফলতার পথ দেখিয়েছেন বাংলাদেশী চিকিৎসক ডা. মাহফুজুল হক চৌধুরী। তার উদ্ভাবিত সাশ্রয়ী ‘বাবল সিপাপ’ (Bubble CPAP) প্রযুক্তি সংকটজনক শিশুদের মৃত্যুঝুঁকি কমিয়ে আনতে যুগান্তকারী ভূমিকা রাখছে। সীমিত সম্পদের প্রান্তিক হাসপাতালগুলোতে কৃত্রিম ভেন্টিলেশনের বিকল্প হিসেবে এই প্রযুক্তি চিকিৎসাবিজ্ঞানে এক নতুন আশা সঞ্চার করেছে।

গবেষণায় দেখা গেছে, হামের জটিলতায় ফুসফুস গুরুতর আক্রান্ত হলে শিশুদের শরীরে অক্সিজেনের তীব্র সংকট দেখা দেয়। প্রচলিত সাধারণ অক্সিজেন থেরাপি অনেক সময় এ ক্ষেত্রে কাঙ্ক্ষিত ফল দিতে পারে না। ডা. মাহফুজুল হক চৌধুরীর তৈরি বাবল সিপাপ যন্ত্রটি মৃদু ও ধারাবাহিক বাতাসের চাপ সৃষ্টির মাধ্যমে শিশুর ক্ষুদ্র শ্বাসনালী ও ফুসফুসকে খোলা রাখে, ফলে দ্রুত রক্তে অক্সিজেনের ভারসাম্য ফিরে আসে।

এটির ব্যবহার ও প্রয়োগ নিয়ে জানতে চাইলে ডা: মাহফুজুল হক চৌধুরী বলেন, জটিল বা ব্যয়বহুল যন্ত্রাংশ ছাড়াই সহজলভ্য উপকরণের সমন্বয়ে এটি তৈরি করা সম্ভব, যা জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালেও অনায়াসে ব্যবহার করা যাবে এবং এন আই সিইউ বা পি আইসিইউ তে আধুনিক ভেন্টিলেটর সুবিধা ছাড়াই সংকটাপন্ন শিশুদের অকাল মৃত্যু রোধে এটি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারবে।

বিশেষজ্ঞদের মতে, স্বল্প খরচে জীবনরক্ষাকারী এই পদ্ধতিটি বাংলাদেশ সহ অন্যান্য উন্নয়নশীল দেশগুলোর জন্য একটি রোল মডেল হিসেবে বিবেচিত হতে পারে

এবং জাতীয় পর্যায়ে এই প্রযুক্তির বহুল ব্যবহার নিশ্চিত করতে এবং মাঠপর্যায়ের চিকিৎসকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করে হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় একটি যুগান্তকারী সুফল আসতে পারে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রকাশের সময় : ১০:৩৫:২৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬