ঢাকা ০১:৩২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট: জিম্মি সাধারণ রোগী, মরদেহ ও রোগী পরিবহনে চরম ভোগান্তি

ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট জিম্মি সাধারণ রোগী, মরদেহ ও রোগী পরিবহনে চরম ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে হঠাৎ করেই বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক ও চালকদের ধর্মঘট শুরু হয়েছে। এর ফলে দেশের সর্ববৃহৎ এই সরকারি চিকিৎসা কেন্দ্রে চরম সংকটে পড়েছেন চিকিৎসা নিতে আসা হাজারও অসহায় রোগী ও তাদের স্বজনরা। জরুরি রোগী স্থানান্তর এবং মৃতদেহ নিজ নিজ এলাকায় নিয়ে যাওয়ার পথ পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে।

গতকাল এবং আজ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগ ও মর্গের সামনে সরেজমিনে গিয়ে দেখা যায় হৃদয়বিদারক দৃশ্য। দেশের দূর-দূরান্ত থেকে আসা মুমূর্ষু রোগীদের জরুরি প্রয়োজনে অন্য হাসপাতালে স্থানান্তরে বিলম্ব হচ্ছে। অনেক স্বজন মর্গের সামনে স্বজনের লাশ নিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন, কিন্তু কোনো অ্যাম্বুলেন্স মিলছে না।

সরকারি অ্যাম্বুলেন্সের তীব্র স্বল্পতার সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরে ঢামেক এলাকায় বেসরকারি অ্যাম্বুলেন্সের একচ্ছত্র আধিপত্য ও সিন্ডিকেট গড়ে উঠেছে। সম্প্রতি অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ, সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং প্রশাসনিক নানা কড়াকড়ির প্রতিবাদে চালকরা একযোগে এই কর্মবিরতি শুরু করেন।

অ্যাম্বুলেন্স না পেয়ে বাধ্য হয়ে অনেক স্বজন সিএনজি অটোরিকশা, পিকআপ ভ্যান কিংবা কভার্ডভ্যানে করে মুমূর্ষু রোগী ও মরদেহ বহনের ঝুঁকি নিচ্ছেন। আবার কিছু সুযোগসন্ধানী পরিবহন চালক এই সংকটের সুযোগ নিয়ে সাধারণ মানুষের কাছ থেকে দ্বিগুণ-তিনগুণ ভাড়া হাঁকাচ্ছে।

ভোলা থেকে আসা এক রোগীর স্বজন ক্ষোভ প্রকাশ করে বলেন, “হাসপাতাল থেকে রোগীকে আইসিইউতে স্থানান্তর করতে বলা হয়েছে, কিন্তু বাইরে কোনো অ্যাম্বুলেন্স নেই। চিকিৎসাসেবা তো মানুষের মৌলিক অধিকার, কিন্তু এখানে ধর্মঘট ডেকে আমাদের জীবন নিয়ে টানাটানি করা হচ্ছে।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাত ধোয়া ও স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: বনানীতে বিশ্ব হাত ধোয়া দিবসের অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট: জিম্মি সাধারণ রোগী, মরদেহ ও রোগী পরিবহনে চরম ভোগান্তি

প্রকাশের সময় : ১২:০৮:২৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬