ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে বাড়ছে অসংক্রামক রোগের ঝুঁকি: প্রতিরোধে বিএমইউতে বিশিষ্ট চিকিৎসকদের গোলটেবিল বৈঠক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
দেশে নীরব ঘাতক হিসেবে পরিচিত অসংক্রামক রোগ বা নন-কমিউনিকেবল ডিজিজ (NCD)-এর প্রকোপ দিন দিন আশঙ্কাজনক হারে বাড়ছে। এই পরিস্থিতি মোকাবিলা এবং কার্যকর প্রতিরোধ কৌশল নির্ধারণের লক্ষে আজ সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (BMU)-তে একটি উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

দেশের শীর্ষস্থানীয় চিকিৎসাবিদ, স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং গবেষকদের অংশগ্রহণে আয়োজিত এই বৈঠকে হৃদরোগ, ক্যানসার, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কিডনি জটিলতার মতো রোগগুলোর লাগাম টেনে ধরার ওপর বিশেষ জোর দেওয়া হয়।

বৈঠকের শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপনকালে বিশেষজ্ঞরা বলেন, পরিবর্তিত জীবনযাত্রা, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, কায়িক পরিশ্রমের অভাব এবং বায়ুদূষণের কারণে অসংক্রামক রোগ এখন মহামারি রূপ ধারণ করছে। আগে এসব রোগ প্রবীণদের মধ্যে বেশি দেখা গেলেও বর্তমানে কর্মক্ষম তরুণ সমাজও এর শিকার হচ্ছে, যা দেশের সার্বিক স্বাস্থ্যখাত ও অর্থনীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা: এফ এম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা: এম এ মুহিত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি অধ্যাপক ডা: হারুন আল রশীদ, মহাসচিব ডা: জহিরুল ইসলাম শাকিল, স্বাস্থ্য অধিদপ্তর এর অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা: জাহিদ রায়হান সহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত: স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতার ওপর জোর ডিসির

দেশে বাড়ছে অসংক্রামক রোগের ঝুঁকি: প্রতিরোধে বিএমইউতে বিশিষ্ট চিকিৎসকদের গোলটেবিল বৈঠক

প্রকাশের সময় : ০৪:৫৫:১৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬