
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের নতুন পরিচালক অধ্যাপক ডা. ইব্রাহিম চৌধুরী
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠানটির কার্ডিওলজি বিভাগের অধ্যাপক (চলতি দায়িত্ব) ডা. মোহাম্মদ ইব্রাহীম চৌধুরী। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তাকে এই পদে পদায়ন করেছে।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখার সিনিয়র সহকারী সচিব সাদিয়া আফরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে নবনিযুক্ত পরিচালককে আগামী ৫ কর্মদিবসের মধ্যে তার নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
এনআইসিভিডির সদ্য সাবেক পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী গত ২৫ অক্টোবর সরকারি চাকরি থেকে অবসরে যান। ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর থেকে সফলভাবে দায়িত্ব পালন শেষে তিনি অবসরে যাওয়ার পর তার স্থলাভিষিক্ত হলেন অধ্যাপক ডা. ইব্রাহিম চৌধুরী।
মেডি নিউজ ডেস্ক: 





















