
নেত্রকোণা প্রতিনিধি।
নেত্রকোণা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিজা খাতুন ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন।
শনিবার (৩১অক্টোবর) বিকেলের দিকে নেত্রকোণা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা প্রশাসনের প্রাঙ্গণে এই কার্যক্রম করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিজা খাতুন জানান – ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাসাবাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিকল্প নেই। আসুন, সম্মিলিত উদ্যোগ ও সচেতনতার মাধ্যমে ডেঙ্গুমুক্ত, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নেত্রকোণা গড়ে তুলি। পরিচ্ছন্ন পরিবেশ, সুস্থ জীবন—ডেঙ্গু প্রতিরোধে সচেতন হই, দায়িত্বশীল ভূমিকা রাখি।
মেডি নিউজ ডেস্ক: 














