ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যক্ষা প্রতিরোধী ঔষুধ ও জিনএক্সপার্ট কার্টিজ হস্তান্তর মার্কিন রাষ্ট্রদূতের।

গত ৩০ শে এপ্রিল,২০২৬ ইং, ঢাকার শ্যামলীতে ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাস্ট্রদূত Mr. Brent T. Christensen, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন-এর নিকট যক্ষা শনাক্তকরণে ‘জিনএক্সপার্ট কার্টিজ’ ও ‘যক্ষা প্রতিরোধী ওষুধ’ হস্তান্তর করেন।

ওষুধ ও সরঞ্জাম হস্তান্তর শেষে স্বাস্থ্যমন্ত্রী এবং মার্কিন রাষ্ট্রদূত হাসপাতালের বিভিন্ন বিভাগ ও চিকিৎসাসেবা কার্যক্রম ঘুরে দেখেন। পরিদর্শনকালে তারা যক্ষা রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার নানা দিক নিয়ে আলোচনা করেন। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস-সহ স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন উপস্থিত সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং টিবি হাসপাতালের সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

ট্যাগস :

প্রকাশের সময় : ০৭:২৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬