
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের নতুন উপাধ্যক্ষ ডা. মো. শাহীন রেজা
ঢাকা: স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (এসএসএমসি) ও মিটফোর্ড হাসপাতালের নতুন ভাইস প্রিন্সিপাল (উপাধ্যক্ষ) পদে নিয়োগ পেয়েছেন প্রখ্যাত চিকিৎসক ডা. মো. শাহীন রেজা।
জানা গেছে, ডা. শাহীন রেজা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ২০তম ব্যাচের একজন কৃতি ও সাবেক শিক্ষার্থী। এই নতুন প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি তিনি বর্তমানে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। নিজের প্রিয় শিক্ষাঙ্গনে এমন একটি গুরুত্বপূর্ণ পদে আসীন হওয়ায় সংশ্লিষ্ট মহলে আনন্দ বিরাজ করছে।
মেডি নিউজ ডেস্ক: 












