ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৯৫ জন

নিজস্ব প্রতিবেদক |

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২৩২ জন রোগী শনাক্ত হওয়ার পাশাপাশি গবেষণাগার পরীক্ষায় ৬৩ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে একদিনে নতুন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৯৫ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সর্বশেষ প্রেস বিজ্ঞপ্তি ও হেলথ বুলেটিন সূত্রে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ২৩ হাজার ৭৮৪ জন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ৫৪১ জন। এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২৪০ জন প্রাণ হারিয়েছেন; যার মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৩৫ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে (৫০৪ জন)। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২৪৮ জন, বরিশালে ১১৬ জন, সিলেটে ১০৮ জন, খুলনায় ৯৬ জন, ময়মনসিংহে ৮৩ জন, রাজশাহীতে ৪১ জন এবং রংপুর বিভাগে ৩৬ জন রোগী শনাক্ত হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন শনাক্ত হওয়া ৬৩ জন নিশ্চিত হাম রোগীই ঢাকা বিভাগের।

গত একদিনে মৃত্যু হওয়া ৭ জনের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগে দুজন করে এবং বরিশাল বিভাগে একজন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে ১ লাখ ৯১ হাজার ৯০ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। আক্রান্ত শিশুদের চিকিৎসায় বিশেষ নজরদারি এবং সারাদেশের হাসপাতালগুলোতে প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার জোর তাগিদ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত: স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতার ওপর জোর ডিসির

দেশে হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৯৫ জন

প্রকাশের সময় : ০৫:২০:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬