
পটুয়াখালী মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন ডাঃ মোঃ জিয়াউল করিম, এ নিয়ে শুরু হয় তীব্র সমালোচনা।
বিশেষ সুএে জানা যায়, এক মাস আগে পটুয়াখালী মেডিকেল কলেজে অধ্যক্ষ হিসেবে ডাঃ এফ এম আতিকুর রহমানকে পদায়ন করা হয়।তিনি ছাত্র জীবনে ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের সাথে যুক্ত ছিলেন। হঠাৎ একমাস এর মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে সরিয়ে ডাঃ জিয়াউল করিমকে দায়িত্ব দেওয়া হয়। খোঁজ নিয়ে জানা যায় যে, ডাঃ জিয়াউল করিম আওয়ামীলীগ পন্থী চিকিৎসক সংগঠন স্বাচিপের সাথে যুক্ত ছিলেন। স্বাচিপের বিভিন্ন অনুষ্ঠানে তার অংশ গ্রহণ করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে যা নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা।
এটি নিয়ে সংশ্লিষ্ট কলেজের চিকিৎসকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে,তারা জানান এই ধরনের অর্ডার জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে অত্যন্ত উদ্বেগজনক,যা জুলাই বিপ্লবের চেতনার পরিপন্থী।ছাত্র জনতার যে ত্যাগ ও রক্তের বিনিময়ে ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ এর অভ্যুদয় ঘটেছে , ফ্যাসিস্টদের পুনর্বাসনের মাধ্যমে তার প্রতি কলঙ্ক লেপন করা হচ্ছে।
তারা অবিলম্বে এই অর্ডার বাতিল ও এর সাথে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন।
মেডি নিউজ ডেস্ক: 














