ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্যান্সার ইন্সটিটিউটে চিকিৎসককে কুপিয়ে জখম : নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব। ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাএদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, গুরুতর আহত দুই শিক্ষার্থী। শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের প্রাক্তন ছাত্রসমিতির নবগঠিত আহ্বায়ক কমিটির সাথে কেন্দ্রীয় ড্যাব এর শুভেচ্ছা বিনিময়। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক এর উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে : ড্যাব। রংপুর মেডিকেল এ ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, সভাপতি সহ কয়েকজন আহত। ঢামেক চিকিৎসক এর উপর হামলা, জরুরী সেবা বন্ধ। আজ ৭ এপ্রিল, বিশ্ব স্বাস্থ্য দিবস ,এবারের প্রতিপাদ্য : “Together for Health, Stand with Science”। হামের টীকাদান কর্মসূচিতে জনগনের অংশগ্রহণ এর মাধ্যমে শিশু মৃত্যু নিয়ন্ত্রণের আহবান জানিয়েছে : ড্যাব। একই বিষয়ে বারবার ফেল, অভিমানে জীবন দিলেন : মেডিকেল ছাএী নওশীন। বাগেরহাটের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত এক চিকিৎসকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে : ড্যাব।

ক্যান্সার ইন্সটিটিউটে চিকিৎসককে কুপিয়ে জখম : নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব।

ক্যান্সার ইনস্টিটিউটে চিকিৎসককে কুপিয়ে জখম: নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব।

মেডিনিউজ ডেস্ক

রাজধানীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের ডেপুটি ডিরেক্টর ডা. আহমেদ হোসেনকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

রোববার (২০ এপ্রিল ২০২৬) এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ এবং মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল জানান, একটি গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতালে এমন নৃশংস হামলা অত্যন্ত উদ্বেগজনক। তারা উল্লেখ করেন, হাসপাতাল এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ ও নিরাপত্তাহীনতার পরিবেশ বিরাজ করছে, যা চিকিৎসক ও কর্মচারীদের জন্য হুমকিস্বরূপ হয়ে উঠেছে।

ড্যাব নেতারা অভিযোগ করেন, পূর্বেও এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পর যথাযথ ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতির অবনতি ঘটছে। সর্বশেষ হামলার ঘটনায় এখনো দোষীদের গ্রেপ্তার না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন।

সংগঠনটি দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। পাশাপাশি হাসপাতালের সার্বিক নিরাপত্তা জোরদার, অবৈধ দখল ও অনুপ্রবেশ বন্ধ এবং একটি নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

ড্যাব নেতারা বলেন, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাস্থ্যসেবা ব্যবস্থাই হুমকির মুখে পড়বে। তাই এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ক্যান্সার ইন্সটিটিউটে চিকিৎসককে কুপিয়ে জখম : নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব।

ক্যান্সার ইন্সটিটিউটে চিকিৎসককে কুপিয়ে জখম : নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব।

প্রকাশের সময় : ১০:৪৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬