
গত ১৬ এপ্রিল, ২০২৬ ইং রাত ৯ ঘটিকায় ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ( ড্যাব) এর কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের সাথে শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির নবগঠিত আহ্বায়ক কমিটির এক শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র সমিতির নবগঠিত আহ্বায়ক অধ্যাপক ডা: সিরাজুল ইসলাম এবং সদস্য সচিব অধ্যাপক ডা:কে এম মজিবুল হক দোয়েল এর নেতৃত্বে আগত প্রতিনিধিদল ড্যাব কেন্দ্রিয় নেতৃবৃন্দের সাথে সংগঠন এর ভবিষ্যৎ কার্যক্রম ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে গঠনমুলক আলোচনা করেন।
অনুষ্ঠানে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ( ড্যাব) এর কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা: হারুন আল রশীদ ও মহাসচিব ডাঃ জহিরুল ইসলাম শাকিল নেতৃদ্বয়, নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানান এবং তাদের সফলতা কামনা করেন এবং সেই সাথে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন৷ ড্যাব কেন্দ্রিয় নেতৃবৃন্দ আশা করেন নবগঠিত কমিটি সংগঠনটি কে তাদের কাজের মাধ্যমে আরও গতিশীল ও সুসংগঠিত করবেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ মোঃ আবুল কেনান, সিনিয়র সহ সভাপতি, ড্যাব কেন্দ্রিয় কমিটি, ডাঃ মোঃ মেহেদী হাসান, কোষাধ্যক্ষ, ড্যাব কেন্দ্রিয় কমিটি, অধ্যাপক ডাঃ একেএম খালেকুজ্জামান দিপু, সিনিয়র যুগ্ম মহাসচিব, ড্যাব কেন্দ্রিয় কমিটি। ডাঃ পারভেজ রেজা কাকন, সহসভাপতি, কেন্দ্রিয় ড্যাব, ডাঃ মোঃ ফারুক আহমেদ,যুগ্ম মহাসচিব, কেন্দ্রিয় ড্যাব, ডাঃ মোস্তাহিজুর রহমান মোমেন, সম্পাদক, ড্যাব, ডাঃ শাকিল আরিফ চৌধুরী, সদস্য ড্যাব। অধ্যাপক ডাঃ রফিকুস সালেহীন ও ডাঃ এসএম হায়দার পারভেজ( উপদেষ্টা ড্যাব) সহ অন্যান্য কেন্দ্রিয় নেতৃবৃন্দ।
মেডি নিউজ ডেস্ক: 








