ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর মেডিকেল এ ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, সভাপতি সহ কয়েকজন আহত।

  • মেডি নিউজ ডেস্ক:
  • প্রকাশের সময় : ০৭:৪২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৬২৯ বার পঠিত

রমেকে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, ছাত্রদল সভাপতি ও সাংগঠনিক সম্পাদক এবং আইডিএস সভাপতি আহত

আসন্ন নববর্ষের অনুষ্ঠান উদযাপনের ঘটনাকে কেন্দ্র করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) ক্যাম্পাসে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন ছাত্রদল সভাপতি আল মামুন ও ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) সভাপতি ও ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদমান সাকিব মিরাজ।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছেন, নববর্ষের একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে রাত প্রায় ১২টার দিকে কলেজের জিয়া হলের সামনে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ও বাকবিতণ্ডা শুরু হয়। এমবিবিএস ৫২ তম ব্যাচের ছাত্র সভাপতি আল মামুন এর অনুসারী সামিউল হাসান খান অমি ৫৩ তম ব্যাচের সাধারণ সম্পাদক সামসুদ্দোহা আলম সরণের অনুসারী সানজিদ হোসেন অমিওকে মারলে ঘটনার সূত্রপাত হয়।পরে তা রূপ নেয় ধাওয়া-পাল্টাধাওয়া এবং সংঘর্ষে।

জড়িতরা রমেক ছাত্রদল সভাপতি মো. আল মামুন ও সাধারণ সম্পাদক শামছুদ্দোহা আলম সরনের অনুসারী বলে জানা গেছে।

সিনিয়র-জুনিয়র বিরোধ এবং চায়ের দোকানে শুরু হওয়া কথাকাটাকাটি থেকেই পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।

সংঘর্ষ চলাকালে সভাপতি আল মামুন ও সাংগঠনিক সম্পাদক মিরাজ আহত হন। মিরাজ বর্তমানে রমেকের ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) সভাপতির দায়িত্ব পালন করছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে মেডিকেল কলেজের শিক্ষকেরা হস্তক্ষেপ করেন। কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ আনোয়ার হোসেন এর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং উভয় পক্ষ সমঝোতায় পৌঁছে বলে জানা যায়।

ট্যাগস :

বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হলো ‘শোগ্রেনস ডিজিজ ডে’

রংপুর মেডিকেল এ ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, সভাপতি সহ কয়েকজন আহত।

প্রকাশের সময় : ০৭:৪২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬