
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে কর্মরত চিকিৎসক এর উপর রোগীর স্বজনদের বর্বর হামলার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ( ড্যাব) এর সভাপতি অধ্যাপক ডা: হারুন আল রশীদ ও মহাসচিব ডা: জহিরুল ইসলাম শাকিল।
উল্লেখ্য গত ১২ এপ্রিল দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে গুরতর অসুস্থ অবস্থায় আব্দুস সামাদ ( ৬৫) নামে এক রোগী হাসপাতালে ভর্তি হন এবং চিকিৎসারত অবস্থায় রাত ১.৩০ দিকে মৃত্যু বরন করেন। রোগীর মৃত্যুর পর স্বজনরা ভুল চিকিৎসার অভিযোগ তুলে কর্তব্যরত চিকিৎসক এর উপর হামলা চালান এবং হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম এ বাঁধা প্রদান করেন।
আজ ডা: এরফান আহমেদ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ড্যাব নেতৃদ্বয় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়ে বলেন, ভুল চিকিৎসার অভিযোগ থাকলে রোগীর স্বজনদের বিএমডিসি তে লিখিত অভিযোগ করার সুযোগ রয়েছে এবং বিএমডিসি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থাগ্রহণ করবে এটাই নিয়ম কিন্তু নিজের হাতে আইন তুলে নিয়ে চিকিৎসক এর হামলা কোনওভাবেই গ্রহনযোগ্য নয়।
নেতৃদ্বয় আরো বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে চরমভাবে বিপর্যস্ত করবে এবং চিকিৎসকদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরী করবে যা রোগী সেবায় মারাত্মক প্রভাব ফেলবে। ড্যাব নেতৃদ্বয়, হামলায় জড়িত সকলকে অতিদ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এবং স্থায়ী ভাবে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন।
মেডি নিউজ ডেস্ক: 










