
গত ২৪ ঘণ্টায় হামে আরো ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,১৯৯ জন
ঢাকা: দেশে হাম পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে ১, হাজার ১৯৯ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) সর্বশেষ প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে।
নতুন করে ৭ জনের মৃত্যুর ফলে চলমান এই প্রাদুর্ভাবে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,১৭৭ জনে। ডিজিএইচএস জানিয়েছে, এই মোট মৃতের মধ্যে ১০৪ জনের দেহে আনুষ্ঠানিকভাবে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে এবং বাকিরা হামের লক্ষণ ও উপসর্গ নিয়ে মারা গেছেন।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে শুরু হওয়া এই মহামারিসদৃশ পরিস্থিতিতে এখন পর্যন্ত সারাদেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা পৌঁছেছে ২ লাখ ৮ হাজার ৫৭০ জনে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশের বিভিন্ন হাসপাতালে বিশেষ ওয়ার্ড ও চিকিৎসা ব্যবস্থা চালু রয়েছে। চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা অবিলম্বে সব শিশুকে হামের টিকাদান নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি শিশুদের মধ্যে জ্বর, শরীরে ফুসকুড়ি বা হামের যেকোনো লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেয়ার পরামর্শ দেয়া হচ্ছে।
মেডি নিউজ ডেস্ক: 











