ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে বিএনপির নবনির্বাচিত স্থায়ী কমিটির সদস্যদের শ্রদ্ধা ও ফাতেহা পাঠ

  • মেডি নিউজ ডেস্ক:
  • প্রকাশের সময় : ০৫:১১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ৩৯ বার পঠিত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে বিএনপির নবনির্বাচিত স্থায়ী কমিটির সদস্যদের শ্রদ্ধা ও ফাতেহা পাঠ

​নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির নবনির্বাচিত সদস্যরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও দেশনেএী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও ফাতেহা পাঠ করেছেন।

আজ মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ জিয়ার মাজারে উপস্থিত হয়ে তারা এ শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত করেন।
​শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির নবনির্বাচিত সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, আমানউল্লাহ আমান, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং ইসমাইল জবিউল্লাহ।
​এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল, কোষাধক্ষ্য ডা: মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা: খালেকুজ্জামান দীপু, সিনিয়র সহ সভাপতি অধ্যাপক ডা: আবুল কেনান সহ ড্যাব এর অন্যান্য নেতৃবৃন্দ ও দলের বিভিন্ন পর্যায়ের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।
​সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রকাশের সময় : ০৫:১১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬