ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা মেডিকেলের জ্যেষ্ঠ চিকিৎসকের ওপর বর্বরোচিত হামলা: ঢামেক শিক্ষক সমিতির তীব্র প্রতিবাদ

  • মেডি নিউজ ডেস্ক:
  • প্রকাশের সময় : ০১:০২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ১৭ বার পঠিত

ঢাকা মেডিকেলের জ্যেষ্ঠ চিকিৎসকের ওপর বর্বরোচিত হামলা: ঢামেক শিক্ষক সমিতির তীব্র প্রতিবাদ
​নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১৮ আগস্ট:
​ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ইএনটি ও হেড-নেক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ শিক্ষক সমিতি। গতকাল রাতে এই জ্যেষ্ঠ চিকিৎসকের নিজ চেম্বারের সামনে বর্বরোচিত এই হামলার ঘটনা ঘটে।
​মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. আহমেদ সামি-আল-হাসান স্বাক্ষরিত এক প্রতিবাদ লিপির মাধ্যমে এ ঘটনার আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়।

​বিবৃতিতে শিক্ষক সমিতি জানায়, কর্তব্যরত একজন সিনিয়র চিকিৎসকের ওপর এ ধরনের সন্ত্রাসী হামলা অত্যন্ত উদ্বেগজনক ও ন্যাক্কারজনক ঘটনা। চিকিৎসক সমাজের পক্ষ থেকে হামলায় জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানানো হয়েছে।

​এছাড়া, হাসপাতালে চিকিৎসকদের জন্য কার্যকর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে অনতিবিলম্বে ‘চিকিৎসক ও স্বাস্থ্যসেবা সুরক্ষা আইন’ প্রণয়ন ও কার্যকর করতে হবে। দ্রুত এই দাবি মানা না হলে চিকিৎসক সমাজ আরও উদ্বিগ্ন হয়ে পড়বে বলে বিবৃতিতে আভাস দেওয়া হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে বিএনপির নবনির্বাচিত স্থায়ী কমিটির সদস্যদের শ্রদ্ধা ও ফাতেহা পাঠ

ঢাকা মেডিকেলের জ্যেষ্ঠ চিকিৎসকের ওপর বর্বরোচিত হামলা: ঢামেক শিক্ষক সমিতির তীব্র প্রতিবাদ

প্রকাশের সময় : ০১:০২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬