ঢাকা ০২:৪১ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যান্সার চিকিৎসার সক্ষমতা বাড়াতে ১৭টি লিনিয়ার অ্যাক্সিলারেটর মেশিন বসাবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

দেশে ক্যানসার চিকিৎসার সক্ষমতা বাড়াতে দেশের বিভিন্ন হাসপাতালে ১৭টি আধুনিক লিনিয়ার অ্যাক্সিলারেটর মেশিন স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে এসব অত্যাধুনিক মেশিন পরিচালনার জন্য প্রয়োজনীয় দক্ষ জনবল গড়ে তুলতে ৩০৫ জন রেডিওথেরাপি টেকনিশিয়ান এবং ১২৫ জন মেডিকেল ফিজিসিস্টের নতুন পদ সৃষ্টির লক্ষ্যে ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রোববার (১ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘সোসাইটি অব ওটোলারিঙ্গোলজিস্টস অ্যান্ড হেড-নেক সার্জনস অব বাংলাদেশ’-এর বৈজ্ঞানিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের ৮টি বিভাগে ক্যানসার ইনস্টিটিউটগুলোর নির্মাণ কাজ প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ শেষ হয়েছে। এসব কেন্দ্রেই নতুন রেডিওথেরাপি মেশিনগুলো স্থাপন করা হবে। এছাড়া দেশের জেলা পর্যায়ে কিডনি ডায়ালাইসিস সেবা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, আগামী ছয় মাসের মধ্যে জেলা লেভেলে ডায়ালাইসিস সেবা চালু হবে। ইতোমধ্যে এর টেন্ডার কার্যক্রম শেষ হয়েছে এবং প্রায় ১ হাজার ১০০টি ডায়ালাইসিস মেশিনের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে।

স্বাস্থ্য খাতে জনবল সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা তুলে ধরে মন্ত্রী জানান, ৫ হাজার নতুন চিকিৎসক নিয়োগের আবেদন প্রক্রিয়া গত ২৫ তারিখে শেষ হয়েছে এবং শিগগিরই নিয়োগ কার্যক্রম শুরু হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী যথাযথ ব্যবস্থা গ্রহণ ও দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আড়াই হাজার নার্স নিয়োগের প্রক্রিয়া চলছে (বর্তমানে যার স্পেশাল এসবি ভেরিফিকেশন চলমান) এবং আরও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ করা হচ্ছে।

স্বাস্থ্যসেবা দেশের সর্বস্তরের মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার কথা উল্লেখ করে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, আগামী ১০ দিনের মধ্যে ১৬ হাজার কোটি টাকার একটি বড় টেন্ডার প্রকাশ করা হবে। এর আওতায় দেশের সকল উপজেলা হাসপাতাল, ইউনিয়ন হাসপাতাল এবং ওয়ার্ডের হেলথ ওয়েলফেয়ার সেন্টারগুলোর অবকাঠামো ও সেবার মান আধুনিকায়ন করা হবে।

সম্মেলনে জাতীয় নাক-কান-গলা (ইএনটি) ইনস্টিটিউটের চিকিৎসকদের দক্ষতা, চিকিৎসা সাফল্য ও পরিচ্ছন্ন ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেন মন্ত্রী। দেশের বিপুল সংখ্যক রোগীর চাপ সামলাতে ইনস্টিটিউটটির সেবার পরিধি বাড়ানোর তাগিদ দিয়ে তিনি বলেন, “এক স্থানে সারা দেশের মানুষকে সেবা দেওয়া সম্ভব নয়। আমি ইনস্টিটিউটের পরিচালককে আরেকটি বিকল্প জায়গা দেখার অনুরোধ জানিয়েছি। সেখানে নাক-কান-গলার ‘ইউনিট-২’ করার জন্য দ্রুত একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি করা হবে এবং পর্যাপ্ত চিকিৎসক পদায়ন করা হবে।”

ট্যাগস :

দেড় হাজার মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীকে পরীক্ষার সামগ্রী উপহার দিল ছাত্রদল

ক্যান্সার চিকিৎসার সক্ষমতা বাড়াতে ১৭টি লিনিয়ার অ্যাক্সিলারেটর মেশিন বসাবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশের সময় : ১২:২৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬