
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সরদার মো: সাখাওয়াত হোসেন আগামীকাল সোমবার (০৯ নভেম্বর, ২০২৬ খ্রি.) রাজধানীর দুটি সরকারি হাসপাতালে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট, সেবা এবং অবকাঠামোর শুভ উদ্বোধন করবেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, আগামীকাল সকাল ১১:০০ টায় মন্ত্রী মহোদয় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আইসিইউ (ICU) উদ্বোধন, পোস্টঅপারেটিভ উদ্বোধন, ই-রেজিস্ট্রেশন ও কিউআর কোড (QR Code) এবং বহিঃবিভাগের উদ্বোধন করবেন। পাশাপাশি সেখানে আয়োজিত আলোচনা সভাতেও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।
এরপর একই দিন দুপুর ১২:০০ টায় মন্ত্রী মহোদয় বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট (শেরবাংলা নগর, শ্যামলী, ঢাকা-১২০৭)-এ উপস্থিত থাকবেন। সেখানে তিনি এই প্রতিষ্ঠানের নবনির্মিত ৪র্থ তলা ‘স্টীল স্ট্রাকচার ভবন’-এর শুভ উদ্বোধন করবেন।
মেডি নিউজ ডেস্ক: 




















