
আসন্ন প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চূড়ান্ত পেশাগত পরীক্ষাকে সামনে রেখে দেশের প্রায় দেড় হাজার শিক্ষার্থীকে পরীক্ষার প্রয়োজনীয় সামগ্রী উপহার দিয়েছে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদল।
সংগঠনটির আহ্বায়ক তানজীম রুবাইয়াত আফিফের উদ্যোগে দেশের প্রায় ২০টি মেডিকেল ও ডেন্টাল কলেজের পরীক্ষার্থীদের মাঝে এসব উপহারসামগ্রী বিতরণ করা হয়।
এ কার্যক্রমে দেশের শীর্ষস্থানীয় বেশ কয়েকটি বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা উপকৃত হয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ, বাংলাদেশ মেডিকেল কলেজ, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ, আপডেট ডেন্টাল কলেজ, ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ, গ্রিন লাইফ মেডিকেল কলেজ, হলি ফ্যামিলি মেডিকেল কলেজ, মেন্ডি ডেন্টাল কলেজ, ডেলটা মেডিকেল কলেজ, ইউএসটিসি মেডিকেল কলেজ, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ, সাউদার্ন মেডিকেল কলেজ, জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ, নর্থ ইস্ট মেডিকেল কলেজ, সেন্ট্রাল মেডিকেল কলেজ (কুমিল্লা), কমিউনিটি বেজড মেডিকেল কলেজ (ময়মনসিংহ), সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজ (বরিশাল), খুলনা সিটি মেডিকেল কলেজ ও সেন্ট্রাল ডেন্টাল কলেজ।
উপহার বিতরণের সময় পরীক্ষার্থীদের উদ্দেশে শুভকামনা জানানো হয়। এ বিষয়ে সংগঠনের আহ্বায়ক তানজীম রুবাইয়াত আফিফ বলেন, ‘আসন্ন পেশাগত পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের কিছুটা মানসিক চাপ থাকে। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় শিক্ষার্থীরা উপহারসামগ্রী পেয়ে অত্যন্ত উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাদের এই আনন্দ আমাদের অনুপ্রাণিত করেছে।’
মেডি নিউজ ডেস্ক: 











