ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রোগীদের ডায়াগনস্টিকে পাঠিয়ে চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা

  • মেডি নিউজ ডেস্ক:
  • প্রকাশের সময় : ০৩:৫৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ৩১ বার পঠিত

সরকারি হাসপাতালের চিকিৎসাসেবায় চিকিৎসক ও কর্মচারীদের অনুপস্থিতি, ডায়াগনস্টিক কমিশন বাণিজ্য, কেনাকাটায় দুর্নীতি এবং তদারকির অভাবেই ভেঙে পড়ছে চিকিৎসাসেবার মান। বাংলাদেশ হেলথ ওয়াচের (বিএইচডব্লিউ) সাম্প্রতিক গবেষণায় স্বাস্থ্য খাতের এমন নানা অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র উঠে এসেছে।

গত রবিবার (১৬ নভেম্বর) ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বিএইচডব্লিউর ২০২৫-২৬ সালের দ্বিবার্ষিক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়। ১৯১ পৃষ্ঠার এই প্রতিবেদনে ১৭ জন গবেষকের ১১টি অধ্যায় রয়েছে। প্রতিবেদনটি সম্পাদনা করেছেন বিএইচডব্লিউর আহ্বায়ক ডা. আহমেদ মুশতাক রাজা চৌধুরী এবং আইসিডিডিআর,বির ইমেরিটাস বিজ্ঞানী ডা. শামস এল আরেফিন। সুইডেন দূতাবাস ও সিডা এই প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছে।

গবেষণায় উঠে আসা প্রধান অনিয়ম ও দুর্নীতির চিত্র:

  • চিকিৎসকদের অনুপস্থিতি: আকস্মিক পরিদর্শনে সরকারি হাসপাতালে প্রায় ৪০ শতাংশ চিকিৎসককে কর্মস্থলে পাওয়া যায়নি। এছাড়া কোনো কোনো প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকদের অনুপস্থিতির হার ৭০ শতাংশেরও বেশি বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে। দায়িত্ব পালন না করেও সরকারি বেতন-ভাতা গ্রহণের অভিযোগ রয়েছে অনেকের বিরুদ্ধে।

  • ডায়াগনস্টিক কমিশন বাণিজ্য: রোগীদের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করানোর পরামর্শ দিয়ে চিকিৎসকদের ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমিশন নেওয়ার প্রবণতা রয়েছে। গবেষণা বলছে, দেশের বড় ডায়াগনস্টিক সেন্টারগুলোতে এ ধরনের কমিশন বাণিজ্যের বার্ষিক পরিমাণ প্রায় ১ হাজার ৮৬১ কোটি টাকা হতে পারে।

  • কেনাকাটায় বড় আর্থিক ক্ষতি: কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) কেনাকাটায় ৪৫৯ কোটি টাকার আর্থিক ক্ষতি এবং ২৮৩ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম অব্যবহৃত পড়ে থাকার তথ্য পাওয়া গেছে। এমনকি বাজারমূল্যের তুলনায় ১৮ গুণ বেশি দামে চিকিৎসা সরঞ্জাম কেনারও নজির রয়েছে।

  • হয়রানি ও দালাল চক্র: হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে দালালদের দৌরাত্ম্য, শয্যা বরাদ্দ বা ছাড়পত্র দেওয়ার নামে অবৈধ অর্থ আদায় এবং রোগীদের অপ্রয়োজনীয়ভাবে বাইরে পাঠানোর মতো হয়রানির শিকার হতে হয় রোগীদের।

  • রাজনৈতিক প্রভাব ও ব্যবস্থাপনার দুর্বলতা: স্বাস্থ্য খাতের ১ লাখ ৮০ হাজারের বেশি কর্মীর নিয়োগ, বদলি ও পদোন্নতিতে রাজনৈতিক প্রভাব এবং কাগজনির্ভর ব্যবস্থাপনার দুর্বলতা রয়েছে। এর একটি উদাহরণ হিসেবে ২০২১ সালে ২ হাজার ৮৩৯ জন স্বাস্থ্যকর্মীর নিয়োগ বাতিলের ঘটনার কথা বলা হয়েছে।

নিয়ন্ত্রক সংস্থার দুর্বলতা ও বিচারের দীর্ঘসূত্রতা: স্বাস্থ্য খাতের নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও জবাবদিহি নিয়েও প্রতিবেদনে তীব্র উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) প্রায় ৯০ জন সদস্যের মধ্যে ৭০ জনই সরকারের সঙ্গে সংশ্লিষ্ট। পর্যালোচনা করা ছয়টি নিয়ন্ত্রক সংস্থার কোনোটিতেই রোগী বা সাধারণ মানুষের কার্যকর প্রতিনিধিত্ব নেই।

এছাড়া চিকিৎসায় অবহেলার অভিযোগ নিষ্পত্তিতে চরম দীর্ঘসূত্রতা রয়েছে। ২০১০ সাল থেকে ২০২৫ সালের মে মাস পর্যন্ত বিএমডিসিতে ১৭২টি অভিযোগ জমা পড়লেও ৭৯টি এখনও নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এ পর্যন্ত মাত্র ২৯টি ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে, ২০১০ সালে দেশে মেডিকেল কলেজের সংখ্যা ৬২টি থাকলেও ২০২২-২৩ সালে তা বেড়ে ১১৮টিতে দাঁড়ায়; তবে এই দ্রুত সম্প্রসারণের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান নিয়ন্ত্রণ ও তদারকিব্যবস্থার উন্নতি হয়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যে ১০টি লক্ষণ দেখলে ডায়াবেটিস রোগের পরীক্ষা করাতে হবে

রোগীদের ডায়াগনস্টিকে পাঠিয়ে চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা

প্রকাশের সময় : ০৩:৫৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬