ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনার সুজানগরে ভুয়া চিকিৎসক ও মেয়াদোত্তীর্ণ ওষুধে চক্ষু চিকিৎসা, দু’জনের কারাদণ্ড

পাবনার সুজানগরে ভুয়া চিকিৎসক সেজে ও মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে চক্ষু চিকিৎসা দেওয়ার অভিযোগে চারজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের মধ্যে দুজনকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং অপর দুজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

গত রবিবার (১৫ নভেম্বর) সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের বড়খাঁপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর রাশেদুজ্জামান রাশেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

কারাদণ্ডপ্রাপ্ত দুজন হলেন—সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রহিমাবাদ অলিদাহ গ্রামের মৃত আব্দুল আজিজ সরকারের ছেলে আকবর আলী (যিনি চিকিৎসক সেজেছিলেন) এবং ‘বেড়া চক্ষু সেবা কেন্দ্র অ্যান্ড ফ্যাকো সেন্টার’-এর জেনারেল ম্যানেজার ও বেড়ার সাতবা গ্রামের আশরাফ প্রামাণিকের ছেলে রাকিবুল ইসলাম। এছাড়া ক্যাম্পের প্রচারকাজে যুক্ত রবিউল ইসলাম ও রুপা আক্তার নামের অপর দুজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রবিবার সকাল থেকে সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নে স্থানীয় মোক্তার শেখের বাড়িতে ‘বেড়া চক্ষু সেবা কেন্দ্র অ্যান্ড ফ্যাকো সেন্টার’ একটি চক্ষু ক্যাম্পের আয়োজন করে। এর আগে এলাকায় বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও চশমা বিতরণের কথা বলে মাইকিং করা হয়েছিল। ওই ক্যাম্পে রোগীদের চিকিৎসাসেবার পাশাপাশি ওষুধও সরবরাহ করা হচ্ছিল।

এদিকে, চক্ষু ক্যাম্পের আড়ালে ভুয়া চিকিৎসক দিয়ে চিকিৎসাসেবা প্রদান এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহারের সুনির্দিষ্ট অভিযোগ পায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), পাবনা। সংস্থাটির দেওয়া তথ্য ও প্রত্যক্ষ সহযোগিতায় রবিবার বিকেলে উপজেলা প্রশাসন সেখানে অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় আকবর আলী চিকিৎসক হিসেবে তাঁর কোনো বৈধ সনদ বা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন দেখাতে পারেননি। একইভাবে প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার রাকিবুল ইসলামও হাসপাতালের কোনো বৈধ লাইসেন্স দেখাতে ব্যর্থ হন। পরে রাতে তাদের সুজানগর থানায় নেওয়া হয় এবং ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও অবৈধ চিকিৎসাসেবা দেওয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মীর রাশেদুজ্জামান রাশেদ আকবর আলী ও রাকিবুল ইসলামকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত দুজনকে সোমবার সকালে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

পাবনার সুজানগরে ভুয়া চিকিৎসক ও মেয়াদোত্তীর্ণ ওষুধে চক্ষু চিকিৎসা, দু’জনের কারাদণ্ড

প্রকাশের সময় : ০৪:০৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬