ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেডিকেল টেকনোলজি নিয়ে সংসদে ‘বিভ্রান্তিকর বক্তব্য’ টেকনোলজিস্টদের প্রতিবাদ

  • মেডি নিউজ ডেস্ক:
  • প্রকাশের সময় : ০৪:৩৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ৩৫ বার পঠিত

সংসদ অধিবেশনে মেডিকেল টেকনোলজি পেশা ও শিক্ষা নিয়ে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন এবং হাইকোর্টের রায় অবমাননার অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দেশের মেডিকেল টেকনোলজিস্টরা। একই সঙ্গে বেকার টেকনোলজিস্টদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, নতুন পদ সৃজন, ক্যারিয়ার পাথওয়ে চালু এবং রোগ নির্ণয় (ডায়াগনস্টিক) সেবার মান নিয়ন্ত্রণের জোরালো দাবি জানিয়েছেন তাঁরা।

গত সোমবার সংসদ অধিবেশনে বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী (কুমিল্লা-৬) বন্ধ কারিগরি প্রতিষ্ঠান চালুর বিষয়ে বক্তব্য দেওয়ার সময় মেডিকেল টেকনোলজি এবং যান্ত্রিক প্রযুক্তির মূল বিষয়গুলো গুলিয়ে ফেলেছেন বলে অভিযোগ করেছেন প্রতিবাদকারী পেশাজীবীরা।

তাঁদের দাবি, বক্তব্যে ‘ওয়ান আমব্রেলা কনসেপ্ট’ বা সমন্বিত ব্যবস্থার কথা বলা হলেও গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্টদের ‘কোয়ালিটি কন্ট্রোল অফিসার’ হিসেবে নিয়োগ, পদ সৃজন কিংবা রোগ নির্ণয় ব্যবস্থার মানোন্নয়নের বিষয়টি উপেক্ষিত হয়েছে। বরং বিজ্ঞানভিত্তিক প্রাতিষ্ঠানিক শিক্ষার পরিবর্তে স্বল্পমেয়াদি কোর্সের ওপর গুরুত্ব দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা।

প্রতিবাদকারীরা জানান, মেডিকেল টেকনোলজি সম্পূর্ণভাবে বিজ্ঞান ও জীববিজ্ঞাননির্ভর একটি পেশা। এখানে দক্ষ জনবল তৈরি করতে হলে যথাযথ প্রাতিষ্ঠানিক শিক্ষা ও সুনির্দিষ্ট প্রশিক্ষণ আবশ্যক। কেবল স্বল্পমেয়াদি কোর্সের মাধ্যমে এ খাতের চাহিদা মেটানোর চেষ্টা করা হলে তা পরীক্ষার নির্ভুলতা ও মান নিয়ন্ত্রণের প্রক্রিয়াকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলতে পারে।

বর্তমানে দেশে প্রায় ৫০ হাজার মেডিকেল টেকনোলজিস্ট বেকার রয়েছে উল্লেখ করে বক্তারা বলেন, নতুন করে স্বল্পমেয়াদি কোর্সের মাধ্যমে জনবল না বাড়িয়ে ইতিমধ্যে ডিগ্রিধারী ও প্রশিক্ষিত বেকারদের দ্রুত কর্মসংস্থানের ব্যবস্থা করা উচিত। পাশাপাশি, তাদের জন্য একটি স্পষ্ট ক্যারিয়ার পাথওয়ে তৈরি এবং রোগ নির্ণয় রিপোর্টের মান নিশ্চিত করা জরুরি।

স্বাস্থ্য খাতের সেবার মান বাড়াতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে তিন শিফটে ডায়াগনস্টিক কার্যক্রম চালু এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিত ১:৩:৫ অনুপাত কঠোরভাবে বাস্তবায়নের দাবি জানানো হয়। এছাড়া স্বতন্ত্র মেডিকেল টেকনোলজি কাউন্সিল গঠন এবং অন্যান্য ডিপ্লোমাধারীদের মতো মেডিকেল টেকনোলজিস্টদের দশম গ্রেডে উন্নীত করার প্রস্তাব তুলে ধরেন তাঁরা।

সংশ্লিষ্ট আইনি জটিলতা বা মামলার নিষ্পত্তি হওয়ায় এখন টেকনোলজিস্টদের পদ সৃজন ও নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করার আহ্বান জানান তাঁরা। অন্যথায় দ্রুত দাবি মানা না হলে কর্মবিরতির মতো কঠোর ও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ মেডিকেল টেকনোলজিস্টরা। চিকিৎসাসেবা ও রোগ নির্ণয় খাতের মান সুরক্ষায় এ বিষয়ে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ ও সুনির্দিষ্ট পদক্ষেপ কামনা করেছেন তাঁরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যে ১০টি লক্ষণ দেখলে ডায়াবেটিস রোগের পরীক্ষা করাতে হবে

মেডিকেল টেকনোলজি নিয়ে সংসদে ‘বিভ্রান্তিকর বক্তব্য’ টেকনোলজিস্টদের প্রতিবাদ

প্রকাশের সময় : ০৪:৩৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬