
দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আগামী দু-একদিনের মধ্যেই আনুষ্ঠানিক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।
রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. নাজমুল হোসেন পরীক্ষার তারিখ নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১৮ ডিসেম্বর সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে।
মেডি নিউজ ডেস্ক: 




















