ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তিন হাজার বর্গফুটে ৩৮৯ শিক্ষার্থীর মেডিকেল কলেজ, এক দশকেও হয়নি স্থায়ী ক্যাম্পাস

হবিগঞ্জ

প্রতিষ্ঠার প্রায় এক দশক পেরিয়ে গেলেও স্থায়ী ক্যাম্পাস পায়নি হবিগঞ্জ মেডিকেল কলেজ। বর্তমানে হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের দ্বিতীয়, তৃতীয় ও অষ্টম তলার কিছু অংশে চলছে কলেজটির শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম। কলেজ সূত্রে জানা গেছে, প্রায় তিন হাজার বর্গফুট জায়গায় ৩৮৯ শিক্ষার্থীর পাঠদানসহ অন্যান্য কার্যক্রম পরিচালিত হচ্ছে।

কলেজে বর্তমানে ২৪৬ জন ছাত্রী ও ১৪৩ জন ছাত্র রয়েছেন। এ ছাড়া ৪৯ জন ইন্টার্ন চিকিৎসক রয়েছেন। পাঁচটি শ্রেণিকক্ষে বিভিন্ন ব্যাচের পাঠদান চলে। শিক্ষার্থীদের অভিযোগ, পর্যাপ্ত শ্রেণিকক্ষ, আধুনিক ল্যাব, প্রয়োজনীয় যন্ত্রপাতি, গ্রন্থাগার ও আবাসনসুবিধার অভাবে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। নিজস্ব হাসপাতাল না থাকায় ক্লিনিক্যাল প্রশিক্ষণের সুযোগ নিয়েও প্রশ্ন রয়েছে।

স্থায়ী ক্যাম্পাসের জন্য আগে নির্বাচিত একটি জায়গা স্বাস্থ্য মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটি পরিদর্শন করে। জায়গাটি নিচু, জলাবদ্ধতাপ্রবণ এবং জেলা শহর থেকে ৬-৭ কিলোমিটার দূরে হওয়ায় মেডিকেল কলেজ স্থাপনের উপযোগী নয় বলে মত দেয় কমিটি। পরে আরও দুই দফা পরিদর্শনেও একই মত আসে।

এ অবস্থায় হবিগঞ্জ সদর উপজেলার নুরপুর উত্তর ও চাতুল মৌজায় ৩০ একর জমিতে স্থায়ী ক্যাম্পাস স্থাপনের নতুন প্রস্তাব করা হয়েছে। এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে আধা সরকারি পত্র (ডিও) পাঠিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ জি কে গউছ। প্রস্তাবিত জমির মধ্যে ২ দশমিক ৩৬ একর সরকারি খাসজমি এবং ২৭ দশমিক ৬৪ একর ব্যক্তি মালিকানাধীন জমি রয়েছে। তবে এ প্রস্তাব এখনো অনুমোদন বা জমি অধিগ্রহণের চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি।

কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাভেদ জিল্লুল বারী বলেন, বর্তমান সরকার হবিগঞ্জ মেডিকেল কলেজসহ পাঁচটি মেডিকেল কলেজকে প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভিত্তিক কাজের তালিকায় রেখেছে। নতুন প্রস্তাবিত জায়গাটি স্থায়ী ক্যাম্পাসের জন্য উপযোগী। দ্রুত জমির সমস্যা সমাধান হবে বলে তিনি আশা করছেন।

কলেজের সাবেক শিক্ষক অজয় রায় চৌধুরীর মতে, শিক্ষকদের পেশাগত দায়িত্ব পালনে ঘাটতি না থাকলেও একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ পরিচালনার জন্য প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করা সরকারের দায়িত্ব। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা দিতে এসব ঘাটতি দূর করা জরুরি।

দীর্ঘদিন ধরে অস্থায়ী ভবনে শিক্ষা কার্যক্রম চালানোয় শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে স্থায়ী ক্যাম্পাস নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছে। এখন নতুন জমির প্রস্তাব কত দ্রুত বাস্তবায়নের পথে এগোয়, সেটিই দেখার বিষয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তিন হাজার বর্গফুটে ৩৮৯ শিক্ষার্থীর মেডিকেল কলেজ, এক দশকেও হয়নি স্থায়ী ক্যাম্পাস

তিন হাজার বর্গফুটে ৩৮৯ শিক্ষার্থীর মেডিকেল কলেজ, এক দশকেও হয়নি স্থায়ী ক্যাম্পাস

প্রকাশের সময় : ০৭:৫৩:১৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬