ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হামে মৃত্যু শূন্য হলেও দিনে শনাক্ত ১৪১৭

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে এই সময়ে নতুন করে ১ হাজার ৪১৭ শিশুর হাম শনাক্ত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টার এই তথ্য প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

২৪ ঘণ্টার শনাক্তের চিত্র:
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৯৬ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া আরও ১ হাজার ৩২১ জনের মধ্যে হামের উপসর্গ ধরা পড়েছে। এর ফলে দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৫৭ হাজার ৯০৭ জনে।

চলতি বছরের সামগ্রিক পরিসংখ্যান:
অধিদপ্তরের হিসাবমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ (২৩ নভেম্বর) পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট এক হাজার ৩৫২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১০৫ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিলেন এবং এক হাজার ২৪৭ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পালংশাকের ক্যালসিয়াম কি সত্যিই দেহের কাজে আসে না?

হামে মৃত্যু শূন্য হলেও দিনে শনাক্ত ১৪১৭

প্রকাশের সময় : ০৯:০৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬