ঢাকা ০৫:০০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচি পরিদর্শনে ৩ দিনের সফরে হবিগঞ্জ আসছেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

  • মেডি নিউজ ডেস্ক:
  • প্রকাশের সময় : ০১:১২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ২৩ বার পঠিত

মোঃজুনাইদ চৌধুরী,হবিগঞ্জ।

তিন দিনের সরকারি সফরে হবিগঞ্জ আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি। আগামী ৩ থেকে ৫ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এ সফরে তিনি বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন।

সফরকালে প্রতিমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচালিত ফিডিং কর্মসূচির কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করবেন। পাশাপাশি ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’ শীর্ষক প্রকল্পের কার্যক্রম নিয়ে আয়োজিত এক ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।

এ সফরে প্রতিমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) কান্ট্রি ডিরেক্টর উপস্থিত থাকার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রীর সফরকে কেন্দ্র করে হবিগঞ্জের মাধবপুর ও বাহুবল উপজেলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। সফরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতকরণ, বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং ফিডিং কর্মসূচির কার্যকর বাস্তবায়নের বিষয়গুলো গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।

সফরসূচি অনুযায়ী, ৩ থেকে ৫ নভেম্বর পর্যন্ত হবিগঞ্জের মাধবপুর ও বাহুবল উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রক্তদান-সচেতনতা বৃদ্ধিতে তরুণদের এগিয়ে আসার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচি পরিদর্শনে ৩ দিনের সফরে হবিগঞ্জ আসছেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রকাশের সময় : ০১:১২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬