ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রায় ৭ হাজার টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টসহ বড় নিয়োগের প্রস্তুতি স্বাস্থ্য অধিদপ্তরের

দেশের স্বাস্থ্যসেবা খাতকে আরও গতিশীল ও শক্তিশালী করার উদ্যোগে প্রায় ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা নিয়েছে সরকার। এর মধ্যে প্রায় ৫ হাজার মেডিকেল টেকনোলজিস্ট এবং প্রায় ২ হাজার ফার্মাসিস্ট নিয়োগ দেওয়া হতে পারে।

স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) সূত্রে জানা গেছে, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টসহ বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় ১০ হাজার পদে বড় পরিসরে নিয়োগের বিজ্ঞপ্তি আগামী ডিসেম্বরের মাঝামাঝি প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে।

শূন্য পদ যাচাই ও হালনাগাদ তথ্য সংগ্রহ: বিদ্যমান ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) তথ্যে কারিগরি ত্রুটির কারণে কিছু অসংগতি দেখা দেওয়ায় প্রকৃত শূন্য পদের হিসাব নির্ধারণে প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র থেকে হালনাগাদ তথ্য চেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) অধ্যাপক জালাল উদ্দিন মোহাম্মদ রুমি বলেন, “আমরা কেবল এমআইএসের তথ্যের ওপর নির্ভর না করে প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র থেকে সরাসরি তথ্য সংগ্রহ করছি। এসব তথ্য একত্র করার পরই নিয়োগের চূড়ান্ত চাহিদা নির্ধারণ করা হবে।”

অন্যান্য পদে নিয়োগ ও কমিটি গঠন: অতিরিক্ত মহাপরিচালক জানান, হিসাব সহকারী, হিসাবরক্ষক ও অফিস সহকারীসহ বিভিন্ন পদে আরও প্রায় ১৫০ জন জনবল নিয়োগের প্রক্রিয়া চলছে, যার বিজ্ঞপ্তি আগামী দুই সপ্তাহের মধ্যেই প্রকাশ হতে পারে।

এ ছাড়া জেলা পর্যায়ে স্বাস্থ্য সহকারী নিয়োগের কার্যক্রমও চলমান রয়েছে। কোনো কোনো এলাকায় এই নিয়োগ সম্পন্ন হলেও কিছু স্থানে প্রক্রিয়াটি এখনো চলমান আছে। তবে কয়েকটি জেলায় আদালতে মামলা বিচারাধীন থাকায় সেসব এলাকায় নিয়োগ সম্পন্ন করতে কিছুটা সময় লাগছে বলে জানান তিনি।

অধ্যাপক জালাল উদ্দিন মোহাম্মদ রুমি আরও জানান, ১১ থেকে ২০তম গ্রেডের নন-মেডিকেল পদগুলোতে নিয়োগের লক্ষ্যে একটি বিশেষ কমিটি গঠন করা হবে। স্বাস্থ্য অধিদপ্তর, সরকারি কর্ম কমিশন (পিএসসি), জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে এই কমিটি গঠিত হবে। এতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) সভাপতি এবং উপপরিচালক (প্রশাসন) সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এই কমিটি পরীক্ষার নীতিমালা চূড়ান্ত করবে এবং পিএসসির মানদণ্ড অনুযায়ী লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চিকিৎসকদের বদলি-পদায়নে নতুন নির্দেশনা, বন্ধ ম্যানুয়াল আবেদন

প্রায় ৭ হাজার টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টসহ বড় নিয়োগের প্রস্তুতি স্বাস্থ্য অধিদপ্তরের

প্রকাশের সময় : ০৩:১১:২৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬