ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু পরিস্থিতি অবনতির দিকে: একদিনে ১৬৩১ রোগী হাসপাতালে, মৃত্যু ৪

নিজস্ব প্রতিবেদক:

দেশে ডেঙ্গু পরিস্থিতির মারাত্মক অবনতি অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১ হাজার ৬৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর ফলে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৯ জনে। এছাড়া এ বছর সারাদেশে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৯৭ হাজার ৮২ জনে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য থেকে জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭০৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২৩৪ জন, খুলনা বিভাগে ১৮৪ জন, রাজশাহী বিভাগে ১৪১ জন, বরিশাল বিভাগে ২১৯ জন, রংপুর বিভাগে ৭৫ জন, ময়মনসিংহ বিভাগে ৬১ জন এবং সিলেট বিভাগে ১৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, চলতি মৌসুমের আবহাওয়া ও থেমে থেমে বৃষ্টির কারণে এডিস মশার বংশবিস্তার অনুকূল পরিবেশ পাচ্ছে, যা সংক্রমণ নিয়ন্ত্রণে বড় চ্যালেঞ্জ তৈরি করছে। হাসপাতালগুলোতে রোগীর চাপ সামলাতে চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে।স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধনে সিটি কর্পোরেশন ও স্থানীয় প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষকে দিনে ও রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে সামান্য উপসর্গ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে।

ট্যাগস :

দেশজুড়ে হামের আতঙ্ক ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু, মৃতের সংখ্যা ১,১৬২ স্পর্শ করল

ডেঙ্গু পরিস্থিতি অবনতির দিকে: একদিনে ১৬৩১ রোগী হাসপাতালে, মৃত্যু ৪

প্রকাশের সময় : ০৪:১৩:১৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬