ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চিকিৎসকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ড্যাবের সংবাদ সম্মেলন

ঢাকা, ১৯ আগস্ট ২০২৬।
নিজস্ব প্রতিবেদক :

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা (ENT) বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ড্যাব নেতৃবৃন্দ চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে দেশের সব হাসপাতাল, ক্লিনিক ও চিকিৎসাসেবা প্রদানের স্থানগুলোতে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও রোগীদের জন্য নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা।

উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ড্যাব সভাপতি অধ্যাপক ডা: হারুন আল রশীদ ও মহাসচিব ডা: জহিরুল ইসলাম শাকিল সহ অন্যান্য কেন্দ্রীয় ড্যাব নেতৃবৃন্দ।

ড্যাবের পক্ষ থেকে বলা হয়, চিকিৎসকরা মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। চিকিৎসাসেবা প্রদানের স্থানে কোনো ধরনের সন্ত্রাসী হামলা বা নিরাপত্তাহীনতা শুধু চিকিৎসকদের জন্য নয়, বরং পুরো স্বাস্থ্যব্যবস্থার জন্যই হুমকিস্বরূপ।

সংবাদ সম্মেলনে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতে হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কার্যকর নিরাপত্তাব্যবস্থা গ্রহণের আহ্বান জানায় ড্যাব।

ড্যাব নেতৃবৃন্দ বলেন, চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না হলে দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই অবিলম্বে চিকিৎসাসেবার প্রতিটি প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলা ড্যাবের নিন্দা, আইন প্রণয়নের দাবি

চিকিৎসকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ড্যাবের সংবাদ সম্মেলন

প্রকাশের সময় : ০২:২৭:১৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬