ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আহত নেতাকর্মীদের দেখতে চমেক হাসপাতালে ভূমি প্রতিমন্ত্রী

  • মেডি নিউজ ডেস্ক:
  • প্রকাশের সময় : ০৪:০৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৩৭ বার পঠিত

চট্টগ্রামের কর্ণফুলীতে চলন্ত বাসের ধাক্কায় আহত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে গেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে তিনি হাসপাতালে যান এবং চিকিৎসাধীন নেতাকর্মীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এ সময় আহতদের শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করেন। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আহত নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁদের দ্রুত সুস্থতা কামনা করেন।

দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে গত রাতে কর্ণফুলীর মইজ্জ্যারটেক এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে মইজ্জ্যারটেক এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির একটি মিনিবাস মিছিলকারীদের ধাক্কা দেয়। এতে অন্তত সাতজন নেতাকর্মী গুরুতর আহত হন।

আহত ব্যক্তিরা হলেন—চরলক্ষ্যা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, কর্ণফুলী উপজেলা বিএনপি নেতা মাহমুদুর রহমান, শিকলবাহা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সেলিম ইমরান, ইকরাম হোসেন, ফরহাদুল ইসলাম, মামুনুর রশিদ এবং আবুল কালাম।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী জন্মদিন উপলক্ষে ড্যাবের মগবাজারে দোয়া ও স্বাস্থ্যসেবা কর্মসূচি কাল

আহত নেতাকর্মীদের দেখতে চমেক হাসপাতালে ভূমি প্রতিমন্ত্রী

প্রকাশের সময় : ০৪:০৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬