ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৫ বছরে ক্যান্সার চিকিৎসা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

  • মেডি নিউজ ডেস্ক:
  • প্রকাশের সময় : ০৪:৫০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৩২ বার পঠিত

আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সাধারণ মানুষের দোরগোড়ায় ক্যান্সার চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি উল্লেখ করেন, বাংলাদেশে ব্রেস্ট ক্যান্সার, কলোরেক্টাল ক্যান্সার এবং ওরাল ক্যান্সারের প্রকোপ তুলনামূলকভাবে বেশি। এসব ক্যান্সার প্রতিরোধে প্রাথমিক স্তরে সচেতনতা তৈরি ও সময়োপযোগী পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। এ উদ্দেশ্যে প্রাথমিক স্বাস্থ্যসেবায় কর্মরতদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।

গত বুধবার (১৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) যৌথ আয়োজনে ‘বাংলাদেশে ক্যান্সার চিকিৎসাসেবা শক্তিশালীকরণ’ শীর্ষক জাতীয় পর্যায়ের অংশীজন পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা জানান।

 স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, জাতীয় ক্যান্সার নীতিমালা প্রণয়ন ও তা কার্যকর করার ক্ষেত্রে এই অংশীজন সভা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। সরকার ইতিমধ্যে দেশের আটটি বিভাগীয় শহরে ক্যান্সার হাসপাতাল স্থাপনের ঘোষণা দিয়েছে। এর পাশাপাশি রোগ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ, নিয়মিত স্ক্রিনিং এবং দ্রুত রোগ শনাক্তের ব্যবস্থা জোরদার করা হবে।

ক্যান্সার নিয়ন্ত্রণ কেবল স্বাস্থ্য মন্ত্রণালয়ের একক দায়িত্ব নয় উল্লেখ করে ড. এম এ মুহিত বলেন, এ চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের সমন্বিত ভূমিকা প্রয়োজন। এই সমন্বয় ও নীতিগত কাঠামো শক্তিশালী করতে সরকার ‘ন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল প্রোগ্রাম’ এবং ‘ন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল কাউন্সিল’ গঠনের পরিকল্পনা নিয়েছে।

স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব একেএম বেনজামিন রিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। এ ছাড়া সভায় স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মণি, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোস্তাফা আজিজ সুমন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ড. এন্থনি এশোফনি বক্তব্য ও মতামত তুলে ধরেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী জন্মদিন উপলক্ষে ড্যাবের মগবাজারে দোয়া ও স্বাস্থ্যসেবা কর্মসূচি কাল

৫ বছরে ক্যান্সার চিকিৎসা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রকাশের সময় : ০৪:৫০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬