ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাম উপসর্গে মৃত্যু থামছেই না, আজ মারা গেছেনে ৭ জন

  • মেডি নিউজ ডেস্ক:
  • প্রকাশের সময় : ০৪:৩৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৪১ বার পঠিত

সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা সবাই ঢাকা বিভাগের বাসিন্দা। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৩০ জন রোগী ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার এই চিত্র তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৫৬৪ জন ঢাকা বিভাগের। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২২৬ জন, সিলেটে ১৮৩ জন, বরিশালে ১২৯ জন, খুলনায় ১১৮ জন, ময়মনসিংহে ৭৩ জন, রাজশাহীতে ২৩ জন এবং রংপুর বিভাগে ১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ২৬ হাজার ৪৬৯ জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ১৭ হাজার ৫৪০ জন।

অন্যদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৩ হাজার ৪০৮ জনে। এর মধ্যে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৫ হাজার ৮৮১ জনের শরীরে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী জন্মদিন উপলক্ষে ড্যাবের মগবাজারে দোয়া ও স্বাস্থ্যসেবা কর্মসূচি কাল

হাম উপসর্গে মৃত্যু থামছেই না, আজ মারা গেছেনে ৭ জন

প্রকাশের সময় : ০৪:৩৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬