
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে তাঁর দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।
শায়রুল কবির খান জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে গত ৫ নভেম্বর সিঙ্গাপুরে গিয়েছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন। চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা শেষে গত ১৫ নভেম্বর স্থানীয় সময় সকালে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার জন্য তিনি সিঙ্গাপুর বিমানবন্দরে পৌঁছান। কিন্তু সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাঁর যাত্রা স্থগিত করা হয় এবং তাৎক্ষণিকভাবে তাঁকে আবারও সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে প্রয়োজনীয় চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণে থাকার পর শারীরিক অবস্থার উন্নতি হলে শুক্রবার সন্ধ্যায় তিনি দেশে ফিরে আসেন।
মেডি নিউজ ডেস্ক: 




















