ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে বাজারজাত হচ্ছে ক্যান্সারের নতুন ওষুধ ‘ফ্যামহার্ট’

অগ্ন্যাশয়ের ক্যানসারের চিকিৎসায় গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে নতুন একটি ট্যাবলেটকে। গবেষণায় দেখা গেছে, এই ওষুধ অগ্ন্যাশয়ের টিউমার সংকুচিত করতে পারে এবং কোনো কোনো ক্ষেত্রে তা পুরোপুরি নির্মূল করার নজিরও মিলেছে।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ‘ডারাক্সোনরাসিব’ (Daraxonrasib) নামের ওষুধটির ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নেওয়া প্রতি ১২ জনের মধ্যে একজনের শরীরে আর ক্যানসারের অস্তিত্ব পাওয়া যায়নি। পাশাপাশি ট্রায়ালে অংশ নেওয়া ৬১ জনের প্রায় সবার ক্ষেত্রেই টিউমারের বৃদ্ধি থেমে গেছে। এসব রোগীর সাম্প্রতিক সময়ে অগ্ন্যাশয়ের জটিল পর্যায়ের ক্যানসার শনাক্ত হয়েছিল, যা শরীরের অন্যান্য অঙ্গেও ছড়িয়ে পড়েছিল।

নিরাময় নয়, তবে বাড়ছে বাঁচার সম্ভাবনা:
বিশেষজ্ঞরা বলছেন, এই ট্যাবলেটকে এখনই ক্যানসারের চূড়ান্ত নিরাময় বলা যাচ্ছে না এবং কত দিন পর্যন্ত এটি রোগের বিস্তার ঠেকিয়ে রাখতে পারবে, তাও এখনো নিশ্চিত নয়। তবে চিকিৎসকদের মতে, এটি একটি বড় ‘আশাব্যঞ্জক’ অগ্রগতি; কারণ পুরোপুরি নিরাময় না হলেও ওষুধটি রোগীদের আরও কিছুটা সময় বাঁচার সুযোগ করে দিতে পারে।

অগ্ন্যাশয়ের ক্যানসার শনাক্ত হওয়া রোগীদের অর্ধেকই তিন মাসের মধ্যে মারা যান। ক্যানসার শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়লে মাত্র ৩ শতাংশ রোগী পাঁচ বছর পর্যন্ত বেঁচে থাকেন। যুক্তরাজ্যে ক্যানসার রোগীদের মধ্যে অগ্ন্যাশয়ের ক্যানসারে আক্রান্তদের বেঁচে থাকার হার সবচেয়ে কম।

ট্রায়ালের উল্লেখযোগ্য ফলাফল:
এই ট্রায়ালে অংশ নেওয়া রোগীদের গড়ে দেড় বছর (১৮ মাস) ধরে পর্যবেক্ষণে রাখা হয়। এ সময়ে কয়েকজনের শরীরে ক্যানসার আর শনাক্ত করা যায়নি। দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণের মাধ্যমে দেখা হবে, কারও ক্ষেত্রে ক্যানসার পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা সম্ভব কি না।

পরীক্ষার ফলাফল অনুযায়ী:

৯০ শতাংশ রোগীর ক্ষেত্রে টিউমারের বৃদ্ধি বন্ধ হয়েছে।

৬০ শতাংশের কিছু বেশি রোগীর টিউমার ছোট হয়ে গেছে অথবা পুরোপুরি মিলিয়ে গেছে।

প্রায় ৮ শতাংশ রোগীর ক্ষেত্রে সিটি স্ক্যানে টিউমারের অস্তিত্বই আর ধরা পড়েনি।

চিকিৎসা শুরুর এক বছর পরও ৭৬ দশমিক ৬ শতাংশ রোগী জীবিত ছিলেন; যেখানে সাধারণত শুধু কেমোথেরাপি নেওয়া রোগীদের ৪০ থেকে ৪৫ শতাংশ এক বছর পর্যন্ত বেঁচে থাকেন।

গবেষক ও বিশেষজ্ঞদের মন্তব্য:
নিউইয়র্কের মেমোরিয়াল স্লোয়ান কেটারিং ক্যানসার সেন্টারের গ্যাস্ট্রোইনটেস্টাইনাল মেডিকেল অনকোলজিস্ট ডা. উংকি পার্ক বার্সেলোনায় অনুষ্ঠিত মলিকিউলার টার্গেটস অ্যান্ড ক্যানসার থেরাপিউটিকস শীর্ষক ইওআরটিসি-এনসিআই-এসিআর সিম্পোজিয়ামে গবেষণার ফলাফল উপস্থাপন করেন।

তিনি বলেন, ট্রায়ালের এই ফলাফলের মাধ্যমে ক্যানসারের নিরাময় খুঁজে পাওয়ার সবচেয়ে কাছাকাছি পৌঁছানো গেছে। ক্যানসার শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে এমন রোগীদের ক্ষেত্রে এত বেশি টিউমার অদৃশ্য হয়ে যেতে আগে কখনো দেখা যায়নি। ডা. পার্ক আরও জানান, কেবল টিউমারের সাড়া দেওয়ার হারই বেশি দেখা যাচ্ছে না, বরং রোগের আরও গভীর উন্নতি এবং রোগ নিয়ন্ত্রণে রাখার সময়ও প্রায় দ্বিগুণ হতে দেখা যাচ্ছে, যা শেষ পর্যন্ত রোগীদের আয়ু বাড়াতে পারে। গড় ১৮ মাসের পর্যবেক্ষণে সিটি স্ক্যানে রোগের অস্তিত্ব না পাওয়াকে তিনি রোগমুক্তির সবচেয়ে নিকটবর্তী ফলাফল হিসেবে অভিহিত করেন।

কীভাবে কাজ করে ওষুধটি:
‘ডারাক্সোনরাসিব’ একটি কেআরএএস (KRAS) ইনহিবিটর ওষুধ। অগ্ন্যাশয়ের অধিকাংশ ক্যানসারে পাওয়া নির্দিষ্ট জিনগত পরিবর্তনের সঙ্গে যুক্ত হয়ে এটি সেগুলোর কার্যক্রম বন্ধ করে দেয়, যেসব পরিবর্তন টিউমারের বৃদ্ধি ত্বরান্বিত করে। একই ধরনের জিনগত পরিবর্তন থাকায় ভবিষ্যতে আরও বেশ কয়েক ধরনের ক্যানসারের চিকিৎসায় ওষুধটি কার্যকর হতে পারে বলে আশা করা হচ্ছে।

ক্যানসার রিসার্চ ইউকের প্রধান নির্বাহী মিশেল মিচেল বলেন, এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন হলেও অগ্ন্যাশয়ের ক্যানসারে আক্রান্ত রোগীদের চিকিৎসায় কয়েক দশকের মধ্যে এটিই সবচেয়ে বড় অগ্রগতি। প্রাণঘাতী এই ক্যানসারে আক্রান্ত মানুষের জন্য এটি আশার আলো হয়ে উঠতে পারে। কেআরএএস জিনের পরিবর্তনযুক্ত অন্যান্য ক্যানসারের চিকিৎসার পথও এটি খুলতে পারে বলে তিনি মন্তব্য করেন। তবে যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থায় (এনএইচএস) ওষুধটি ব্যবহারের উপযোগিতা যাচাইয়ের আগে আরও পরীক্ষা চালানো প্রয়োজন এবং এই অগ্রগতির পরও অগ্ন্যাশয়ের ক্যানসারে রোগীদের বেঁচে থাকার হার এখনো বেশ কম বলে উল্লেখ করেন তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চিকিৎসকদের বদলি-পদায়নে নতুন নির্দেশনা, বন্ধ ম্যানুয়াল আবেদন

দেশে বাজারজাত হচ্ছে ক্যান্সারের নতুন ওষুধ ‘ফ্যামহার্ট’

প্রকাশের সময় : ০৪:০৫:৪২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬